শেষমেশ ধোঁয়াশা রেখেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য পে কমিশনের দাবী জানিয়ে এসছিল। কিন্তু প্রতিবারই বাড়তে থাকে পে কমিশনের মেয়ার। ফলে অসন্তোষও দেখা যায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। যার প্রতিফলন হয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালট ভোটে। পোস্টাল ব্যালট ভোটে ২ কেন্দ্র বাদে বাকী সমস্ত কেন্দ্রেই বিজেপি এগিয়ে ছিল তৃণমূলের থেকে।
Check out best Bengal Football website
এরপরই ফের পে কমিশনের মেয়াদ বৃদ্ধিতে আন্দোলনে নামার তোড়জোড় করছিলেন সরকারি কর্মীরা। তা রুখতেই শেষ অবধি আজ ষষ্ঠ পে কমিশনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সমাবেশে পে কমিশন সম্বন্ধে ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান যে, পে কমিশনের প্রথম পর্যায়ের রিপোর্ট তিনি পেয়েছেন। পে কমিশন যা যা সুপারিশ করেছে সমস্তটাই মেনে নেবে রাজ্য সরকার৷ তবে কবের থেকে এই নয়া বেতন পরিকাঠামো লাগু হবে তা পরিষ্কার করে বললেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে, ১.১.২০২০ থেকে এই নয়া বেতন পরিকাঠামো চালুর চেষ্টা করবে রাজ্য সরকার।
নয়া এই বেতন পরিকাঠামো চালু করার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি রাজ্য সরকারি কর্মীদের আশ্বাস দেন যে নয়া পে কমিশন চালবে, তিনি আর কিছু কেটে নেবেননা। যদিও ধোঁয়াশা থেকে যাচ্ছে অন্যস্থানে। ষষ্ঠ পে কমিশন রাজ্য সরকার গঠন করেছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর। তখন এর মেয়াদ ছিল ছয় মাস। কিন্তু ধীরে ধীরে এর মেয়াদ বাড়তে বাড়তে দাঁড়ায় মোট প্রায় চার বছর। এরপর আজ পে কমিশনের বিষয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলে, মেয়াদ বৃদ্ধির বছরগুলোর প্রাপ্য টাকা কী হবে তা জানাননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এক বছরের এরিয়ার দেওয়ার কথা ঘোষণা করেছেন। এরফলে অবশ্য অনেকেই অসন্তুষ্ট। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই সরকারকে যতো দেওয়া হবে এই সরকার ততোটাই সবাইকে ঢেলে দেবে।
এছাড়াও আজ কথা হয় পেনশন স্কিম নিয়েও। পে কমিশনের বিষয়ে ঘোষণা করা হয় যে মূল বেতনের ২.৫৭ গুন বর্ধিত করে নয়া বেতন পরিকাঠামো গঠন করা হবে। সেক্ষেত্রে সবচেয়ে নূন্যতম মূল বেতন ৭০০০ থেকে বেড়ে দাঁড়াবে ১৭৯৯০ টাকা। তবে ধোঁয়াশা থাকছে হাউজ রেন্ট এর মতো বিষয়গুলো নিয়ে। এখন দেখার বিষয় এটি যে ১.১.২০২০ থেকেই সরকারি কর্মীদের এই নয়া বেতন পরিকাঠামো লাগু হয় কীনা!!





