রাজীব কুমারের বাড়িতে হানা সিবিআই এর। তবে খুঁজে পাওয়া যাচ্ছেনা রাজীব কুমারকে।

আজ সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারির উপরে থাকা রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি মধুমিতা মিত্রের এজলাসে আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়। রক্ষাকবচ উঠে যাওয়ার পরই আজ পার্ক স্ট্রিটে রাজীব কুমারের সরকারি বাসভবতে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। তবে সিবিআই সূত্রে খবর যে, রাজীব কুমারকে আপাতত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা৷

Check out best Bengal Football website

 

সারদা কান্ডে তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিট গঠন করেছিল রাজীব কুমার সেই সিট এর প্রধান ছিলেন। অভিযোগ যে, সেসময়ই সারদা কান্ডে অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে প্রয়োজনীয় প্রমাণ নষ্ট করেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ এরপরই সিবিআই এর তরফে বারবার তলব করা হতে থাকে তাকে। আর রাজীব কুমার প্রতিবারই অনুপস্থিত থাকেন। অপরদিকে হাইকোর্টের রক্ষাকবচ থাকায় এতোদিন পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করাও সম্ভব ছিলনা সিবিআই এর পক্ষে।

তাই অবশেষে আজ রাজীব কুমার মামলায় বিচারপতির নিকট রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করার দাবী জানান সরকারি আইনজীবী। যদিও এর বিরুদ্ধে সওয়াল করেন রাজীব কুমারের আইনজীবী। কিন্তু শেষমেশ রাজীব কুমারের আইনজীবীর কথা না মেনে রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এবারে যখন তখন রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই আধিকারিকেরা।

এই সিদ্ধান্তের পরই আজ সিবিআই আধিকারিকেরা রাজীব কুমারকে তলব করতে তাঁর সরকারি বাসভবনে পৌঁছালে জানা যায় যে, রাজীব কুমার সেখানে নেই। কলকাতার পুলিশের তরফে জানানো হয় যে রাজীব কুমার ছুটিতে আছেন, তাই দফতরেও আসেননি তিনি৷ যদিও এরপর সিবিআই এর তরফে রাজীব কুমারকে সল্টলেকেও সিবিআই দফতরে তলব করে একটি নোটিশ আটকে দেওয়া হয় রাজীব কুমারের সরকারি বাসভবনের দেওয়ালে। এখন দেখার বিষয় এটি যে, এই সিবিআই – রাজীব কুমার দ্বন্দ্বের শেষ কী হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর