৯৯.৯৭ পার্সেন্টাইল‌‌এ খুশি হননি! দ্বিতীয় প্রচেষ্টায়  ৩০০-এ ৩০০, জেইই মেইনে নজির গড়লেন  দিল্লির কাব্য চোপড়া

বরাবরই মেধাবী। প্রথমবার জেইই মেইন পরীক্ষায়  ফল করেছিলেন ৯৯.৯৭ পার্সেন্টাইল। কিন্তু নিজের ফলাফলে খুশি হতে পারেননি দিল্লির কাব্য চোপড়া। আবার পরীক্ষা দিলেন। কারণ তিনি চেয়েছিলেন ৯৯.৯৮ পার্সেন্টাইল। তবে এবার নিজের প্রত্যাশার থেকে কিছুটা বেশিই নম্বর পেলেন তিনি।

এবারের প্রচেষ্টায় পরীক্ষা দিয়ে পেলেন ৩০০-এ ৩০০। জেইই মেইন ২০২১-এ দেশে আলোড়ন ফেলেছেন দিল্লির এই মেয়ে। ফেব্রুয়ারিতে একবার জেইই মেইন দিয়েছিলেন কাব্য। সে বার তাঁর ‘আশানুরূপ’ ফল না হওয়ার কারণ রসায়নে কিছুটা পিছিয়ে থাকা। তাই দ্বিতীয় প্রচেষ্টায় নিজের প্রস্তুতির কোনও খামতি রাখতে চাননি তিনি।

দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় তিনি ৯৭.৬ পার্সেন্টাইল পেয়েছিলেন। মে মাসে বসবেন দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায়। সেই মাসেই জেইই মেইন-এর দ্য অল ইন্ডিয়া র‌্যাঙ্ক প্রকাশিত করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।

এই মেধাবী জানিয়েছেন ইঞ্জিনিয়ার বাবাই তাঁর অনুপ্রেরণা। জেইই মেইন-এর জন্য তিনি রোজ ৭-৮ ঘণ্টা পড়াশোনা করেছেন। প্রস্তুতির শেষ পর্বে জোর দিয়েছিলেন রসায়নশাস্ত্রের উপরে। দীর্ঘ লকডাউনে বার বার মনোবল ভেঙে গিয়েছে। কিন্তু কাব্য হার মানেননি। দৃঢ় সঙ্কল্প ছিল, তাঁকে সফল হতেই হবে।

আরও অন্যান্য খবর