সকাল থেকেই বাঁকুড়া চষে বেড়াচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ৮ দফা নির্বাচনের মধ্যে আজই রাজ্যের হাইভোল্টেজ আসনে চলছে ভোট গ্রহণ। আজ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তি, রাজনৈতিক হিংসার খবর।
আর এর মধ্যেই এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বাঁকুড়ার তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷
আরও পড়ুন-ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী! তৃণমূলের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ
খবর, সকাল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রে ভোট পরিস্থিতি দেখতে বেরিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী৷ সায়ন্তিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এদিন একটি মন্দিরের বাইরে দুঃস্থ কিছু মানুষজনকে টাকা বিলি করেছেন তৃণমূল প্রার্থী। ভোটের দিন টাকা বিলি করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন সায়ন্তিকা৷ এমনই অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর৷ ইতিমধ্যেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আধিকারিককে নালিশ জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী৷ সায়ন্তিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।
আজ পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ এরই পাশাপাশি বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী কেন্দ্রে চলছে নির্বাচন৷






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার