ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা, ভাইরাল সেই নাচের ভিডিও

মধুমিতা সরকার, এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে পরিচিত মুখ। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, সব জায়গাতেই সবসময় নিজের সেরাটা তুলে ধরেছেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন হোক বা অভিনয়ের কোনও চরিত্র, সব ক্ষেত্রেই বেশ সাবলীল তিনি। টেলিভিশন অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে দু’বছর আগেই তার বিবাহবিচ্ছেদ হয়। এই নিয়ে অবশ্য মধুমিতা বিশেষ কিছু বলেন নি। এখন মধুমিতা সোশ্যাল মিডিয়ার ‘হার্টথ্রব’। নিজের বিভিন্ন হট অবতারে হামেশাই সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়াতে দেখা যায় তাকে।

গতকালই অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। নানান ছবি পুরস্কারও পেয়েছে এই অ্যাওয়ার্ড শো-তে। এদিনের এই অ্যাওয়ার্ড শো-তে একটি নাচের পারফরমেন্স ছিল মধুমিতা। তাঁর নাচের রিহারসালের ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কসরতের সঙ্গেই নাচ প্র্যাকটিস করছেন মধুমিতা।

আরও পড়ুন- হোলির উৎসবে কোন বলিউড অভিনেতা-অভিনেত্রী কী কী উপহার পেলেন, আসুন দেখে নিই

নাচ প্র্যাকটিসের সময় একটি ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, “ভালোবাসা ও ফিল্মফেয়ারের জন্য সবকিছু ন্যায্য”। শুধু নাচ প্র্যাকটিসই নয়, এদিনের অ্যাওয়ার্ড শো-য়ের জন্য কীভাবে সেজেছিলেন তিনি, সেই লুকের ছবিও পোস্ট করলেন মধুমিতা।

বলে রাখি, অভিনয়ের পাশাপাশি ভ্রমণেরও শখ রয়েছে মধুমিতার। শিশুশিল্পী হিসেবে ‘সবিনয়ে নিবেদন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু। এরপর একে একে ‘কেয়ার করি না’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘কুসুমদোলা’-এই ধারাবাহিকের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মন জয় ফেলেন মধুমিতা। এরপর ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে শুরু হয় তার বড় পর্দায় পথ চলা। অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন বিশেষ চর্চিত হয় দর্শকমহলে। এরপর অর্জুনের সঙ্গেই তাকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’-এ।

আরও অন্যান্য খবর