WB Election 2021: নন্দীগ্রাম তো হল, এবার অন্য কোন আসনে প্রার্থী হচ্ছেন মমতা?

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই হারছেন। দৃঢ় আত্মবিশ্বাসী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন তিনি। একইসঙ্গে তিনি এও বলেন যে, তাঁর এখনও মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কোনও আসনে লড়বেন।

প্রথম দু’দফার ভোট মিটেছে। এরপর উত্তরবঙ্গে ভোট প্রচারে উদ্যোগী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন কপ্টারেই সাক্ষাৎকার সারেন তিনি। সাক্ষাৎকারে শাহ বলেন, “নন্দীগ্রামে বড় ব্যবধানে হারবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২ দফা মিলিয়ে ৫০-এর আশেপাশে আসন পাবে বিজেপি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা পার করব”। কিন্তু কেন এই কথা এত জোর দিয়ে বলছেন অমিত শাহ? তাও স্পষ্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন- ‘গোড়ালির কাছে অ্যাঙ্কেল ভেঙে গেছে’, সেই পা দোলাচ্ছেন মমতা! দেখুন পর্দাফাঁস ভিডিও

শাহের জবাব, “আমাদের যে সকল কার্যকর্তা ওখানে কাজ করছেন, তাঁদের কাছে মানুষের যে ফিডব্যাক রয়েছে, তা থেকেই এটা স্পষ্ট। কাল একতরফা ভোটিং হয়েছে। দিদির ভ্রষ্টাচার কাল ফের দেখা গিয়েছে। যা আরও বুঝিয়ে দিয়েছে যে উনি হারতে চলেছেন। উনি হতাশ হয়ে গিয়েছেন এখন। তাই যেই মোদীর সভা শুরু হল, অমনি একটা বুথে গিয়ে উনি বসে পড়লেন”।

এতদিন বিরোধীরা বুথ দখল বা ছাপ্পা ভোট নিয়ে অভিযোগ করে এসেছে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের দিন এমন চিত্র দেখা গেল শাসকদলের মধ্যে। খোদ মুখ্যমন্ত্রীই অভিযোগ করেছেন ছাপ্পা ভোটের। এই বিষয়ে শাহ বলেন, “এটাই বুঝিয়ে দেয় আসল ছবিটা। তৃণমূল গতকাল বুথ দখল করতে পারেনি। এতদিন মানুষ তৃণমূলের দৌরাত্ম্যে ভোট দিতে পারেনি, গতকাল মানুষ ভোট দিয়েছে”।

আরও পড়ুন- নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!

শাহ এও জানান যে তৃণমূলের দুর্নীতির চোটে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, বাংলার শরণার্থীদের নাগরিকত্ব পেতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটব্যাঙ্কের রাজনীতি চলছে এখানে। শাহ্‌’র আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে শুধু মতুয়া নয়, প্রত্যেক বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপির ইস্তেহারের সমস্ত প্রতিশ্রুতি পূরণ হবে বলেই দাবী স্বরাষ্ট্রমন্ত্রী।

বলে রাখি, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কোনও আসন থেকে লড়তে পারেন। কিন্তু তৃণমূলের তরফে জানানো হয়েছে যে মমতার দ্বিতীয় কোনও আসন থেকে লড়ার প্রয়োজন নেই। কারণ, তিনি নন্দীগ্রাম থেকেই জিতবেন বলে বিশ্বাস করেন তারা।

RELATED Articles