বড় খবরঃ ‘গোড়ালির কাছে অ্যাঙ্কেল ভেঙে গেছে’, সেই পা দোলাচ্ছেন মমতা! দেখুন পর্দাফাঁস ভিডিও

নন্দীগ্রামে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্যে। মমতা অভিযোগ করেছিলেন, বিরোধী শিবিরের লোকজন তার পা মেরে ভেঙে দিয়েছে নন্দীগ্রামে। পরে শোনা গিয়েছিল, গোড়ালির কাছে চিড় ধরেছে এবং শিরাও নাকি ছিড়ে গিয়েছে। সেই থেকে এখনো পর্যন্ত হুইল চেয়ারে চলাফেরা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে তাজ্জব সাধারণ মানুষ।

আরও পড়ুন – ডাল দে? গোলি ডাল দে? কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মীকে অকথ্য মার ‘গণতন্ত্রপ্রেমী’ সোহম চক্রবর্তীর দেহরক্ষী’র

বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, মমতার এই চোট ভুয়ো। মমতার আঘাতের কোনো রিপোর্ট বারংবার চাওয়া সত্ত্বেও প্রকাশ্যে আনা হয়নি। এখন সুরেশ নাখুয়া নামে এক ব্যক্তি যে ভিডিওটি আপলোড করেছেন তা দেখে অনেকেই বলছেন যে বিজেপির দাবি সত্য।


এই ভিডিওতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে পায়ে চোট লেগেছিল সেই বাঁ পা নাচিয়ে যাচ্ছেন। এমনকি ডান পা সেই পায়ের উপর তুলে রেখেছেন।

আরও পড়ুন – ভোটের মাঝেই বড় ভাঙন, তৃণমূল থেকে বিজেপিতে এই বড় নেতা!

স্বাভাবিকভাবেই বিরোধীরা এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানতে চাইছেন যে, যদি গোড়ালিতে চিড় ধরে তাহলে এইভাবে কি পা নাচানো যায়?

এর উত্তর একমাত্র মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠরাই হয়তো জানেন।

**উপরের ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ‘খবর ২৪x৭’**

RELATED Articles