আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে সঙ্গীত শিল্পি হিসেবে ডাকা হলেও, অনুষ্ঠানে গিয়ে কার্যত হেনস্তা হতে হলো কেন্দ্রীয় মন্ত্রীকে।
Check out best Bengal Football website
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই সঙ্গীত শিল্পি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরেই বাবুল সুপ্রিয় বিরুদ্ধে ভর্কে ওঠেন বিরোধী দলের কিছু ছাত্র। ধীরে ধীরে সেই বিরোধী গোষ্ঠীর ছাত্ররা চড়াও হন বাবুল সুপ্রিয়র ওপর৷ তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয় গেটের নিকট। এমনকি ধাক্কাধাক্কিতে আর একটু হলে পরেই যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়, তাঁর জামার কলারও ছিঁড়ে যায়।
এমতাবস্থার পর শেষে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সেখান থেকে তিনি বাবুল সুপ্রিয়কে হাত ধরে নিয়ে গাড়িতে ওঠেন। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বেড়োনোর সময় ফের ছাত্রদের বিক্ষোভের মুখে পরতে হয় রাজ্যপালের কনভয়কে৷ পুলিশের তরফে ছাত্রদের নানান রফার কথা বলা হলেও ছাত্ররা জানায় যে বাবুল সুপ্রিয় ক্ষমা না চাইলে তারা রাজ্যপালের কনভয় আটকে রাখবে। এরপরই কার্যত বিক্ষোভকারী ছাত্রদের চোখে ধূলো দিয়ে অন্য গেট দিয়ে গাড়ি ঘুড়িয়ে রাজ্যপালের কনভয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেড়িয়ে যায়।






