|
আর উত্তপ্ত নির্বাচনের পরিস্থিতিই বারবার অসাংবিধানিক ভাষার প্রয়োগ করতে দেখা যাচ্ছে রাজনীতিবিদদের। এদিন যেমন নিজের ফিল্মি সংলাপের আদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্কে কটাক্ষ করলেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ। তাঁর জনপ্রিয় ফিল্মি সংলাপ ‘বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা’কে একটু বদলে বিজেপির চাণক্যকে টার্গেট করে বারাসতের তৃণমূল প্রার্থী বলেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, বাংলার চাষির বাড়িতে কলাপাতায় দুটো ভাত খেলে বাংলা পাওয়া যায় না রে টাকলা’।
আরও পড়ুন-বাংলায় NRC চালু করার কোনও পরিকল্পনা নেই, তবে চালু হবে CAA, জানালেন কৈলাস বিজয়বর্গীয়
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছিলেন অমিত শাহ্। একাধিকবার বাংলায় একাধিক গরিব পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন অমিত শাহ্। যা নিয়ে বহুবার সোচ্চার হয়েছে তৃণমূল। ভোটের মুখে সেই প্রসঙ্গ টেনে নিজের জনপ্রিয় সংলাপের আদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে নিশানা করলেন চিরঞ্জিৎ, তা উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন-অস্বস্তিতে শাসক! কুণাল, শতাব্দী, দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করে তৃণমূলের অভিনেতা প্রার্থী আরও বলেন,সোনার বাংলার কথা বলছে বিজেপি। কিন্তু, আদতে বিজেপি শাসিত রাজ্যগুলো কেনও সোনার হচ্ছে না?’ তৃণমূলের তারকা প্রার্থী আরও বলেন, ‘এখানকার যিনি লিডার বা রাজা ,তাঁর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একামাত্র নেতা বা নেত্রী যাঁকে সারা পৃথিবী চেনে,মানে। সারা পৃথিবীতে পাওয়ারফুল মহিলাদের মধ্যে যে লিস্ট তৈরি হয়েছিল তাঁর মধ্যে উনি ছিলেন। সেই মহিলা বা রাজার জায়গায় অশ্বমেধের ঘোড়া পাঠিয়েছে বিজেপি। যদি এই রাজাটাকে পরাস্ত করে অশ্বমেধের ঘোড়াটিকে নিয়ে চলে যেতে পারে তাহলে সারা দেশটা ওদের হয়ে যাবে। যেমন রামচন্ত্র আটকে গিয়েছিল লব কুশের কাছে,তেমনই সেই অশ্বমেধের ঘোড়া যেটা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছে, সেই ঘোড়া এখানেই কবর দেবে।এই কথা বলে গেলাম মিলিয়ে নেবেন’।





