টেলিপাড়ার অন্যতম পরিচিত মুখ হলেন সৌরভ চট্টোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়। অভিনয় জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাদের উপস্থিতি বেশ ভালোই চোখে পড়ার মতো। জীবনের আনন্দ, সুখ, সবই তিনি ভাগ করে নেন নিজেদের অনুরাগীদের সঙ্গে। তারা যে অভিনেতা-অভিনেত্রী, এটাই শুধু তাদের পরিচয় নয়। তারা হলেন মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি ও নাতবৌ।
চলতি বছরের প্রথমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌরভ ও ত্বরিতা। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর নিজেদের সম্পর্ককে পরিণতি দিয়েছেন তারা। বিয়ের পর প্রথম দোল উৎসবেও বেশ মজা করেছেন এই নবদম্পতি। পরিবারের সকলের সঙ্গে চুটিয়ে রং খেলেছেন দুজনেই। তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।
View this post on Instagram
আরও পড়ুন- আক্কি ভক্তদের জন্য দুঃসংবাদ, হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অক্ষয় কুমার
বিয়ের পর প্রথম একসঙ্গে ঘুরতে গিয়েছেন সৌরভ-ত্বরিতা। সঙ্গে অবশ্য তাদের পরিবারের সদস্যরাও গিয়েছেন। সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন তারা। সমুদ্র সৈকতের তোলা নানান ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন দম্পতি। শুধু সমুদ্র সৈকত নয়, সুইমিং পুলেও সকলের সঙ্গে চুটিয়ে মজা করলেন সৌরভ-ত্বরিতা।
View this post on Instagram
সমুদ্র সৈকতে কাটানো তাদের নানান মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সকলেই বেশ পছন্দ করেছেন সৌরভ ও ত্বরিতার এই ছবি। ত্বরিতা এখন বর্তমানে ‘করুণাময়ী রানী রাসমনি’ ও ‘কড়ি খেলা’ ধারাবাহিক নিয়ে বেশ ব্যস্ত। এদিকে সৌরভও আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’ নিয়ে। তবে কাজের ফাঁকেই ছোট্ট করে একটি ট্রিপ সেরে ফেললেন এই নব দম্পতি।





