পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারত তৈরী করলো ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল৷

বারবার যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তানের জন্য বড়সড় হুঁশিয়ারি। এবারে ভারত তৈরী করে ফেলল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এক ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল। যা নিঃসন্দেহে চিন্তা বাড়ালো প্রতিবেশী দেশ পাকিস্তানের৷

Check out best Bengal Football website

প্রথম ভারতীয় প্রযুক্তিতে তৈরী এই মিসাইলটি এয়ার টু এয়ার অ্যাটাকে সক্ষম। সম্প্রতি সুখোই সু-৩০ এমকেআই কমব্যাট বিমান থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছে৷ বঙ্গোপসাগরের তটে ওড়িশা উপকূলে এই পরীক্ষাটি করা হয়৷ ৭০ কিলোমিটার পাল্লা পর্যন্ত অব্যর্থ নিশানায় এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয় খুব খারাপ আবহাওয়ারও এই মিসাইলের পথে বাঁধা সৃষ্টি করতে পারবেনা।

এই মিসাইলটি তৈরী করেছেন ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ওরগানাইজেশন অর্থাৎ ডিআরডিও। দেশের সশস্ত্র বাহিনীর অস্ত্রের জন্য প্রধাব গবেষণাগার হলো এই ডিআরডিও। গত সোমবারই ডিআরডিও এর তরফে তাদের বানানো এই ক্ষেপণাস্ত্রটির প্রথম পর্যায়ের সফল পরীক্ষা করা হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে এই অস্ত্রটি। ডিআরডিও এর তরফে জানানো হয় যে এই মিসাইলটি রাডার, বৈদ্যুতিন অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর দ্বারা ট্র্যাক করা হয়ে থাকে।

RELATED Articles

Leave a Comment