এবার থেকে ট্রানজাকশন ফেল হলে রোজ ১০০ টাকা পেনাল্টি দেবে RBI। জেনে নিন নয়া নিয়ম।

এবার থেকে ট্রানজাকশন ফেল হলেই মিলবে রোজ দিন ১০০ টাকা করে পেনাল্টি৷ নয়া নিয়ম চালু করলো RBI। বর্তমানে ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে জোর দিচ্ছে ব্যাঙ্কগুলো এবং কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এই ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে অনেকসময়ই তা ফেল হয়ে যায়। টাকা কেটে নিলেও সেই ট্রানজাকশন সফল হয়না৷ এমতাবস্থায় সাধারণভাবেই চিন্তিত হয়ে পরেন গ্রাহকেরা।

Check out best Bengal Football website

কিন্তু এবারে আর চিন্তার কারণ থাকলোনা। আরবিআই এর তরফে জানানো হলো যে এবার থেকে ডিজিটাল ট্রানজাকশন ফেল হলে তার একদিনের মধ্যে ব্যাঙ্কের তরফে গ্রাহককে টাকা ফেরত না দেওয়া হলে সেই গ্রাহকেরা দিন প্রতি ১০০ টাকা করে পাবেন পেনাল্টি। আরবিআই এর তরফে শীঘ্রই এই নয়া নিয়ম লাগু করা হতে চলেছে। ইতিমধ্যেই এই নিয়ে একটি সার্কুলারও জারি করে দিয়েছে আরবিআই। এই নিয়ম UPI, IMPS, NACH এর ওপর লাগু হতে চলেছে।

শুধু ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রেই নয়, নন ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রেও আরবিআই টাইমলাইন ফিক্সড করেছে। এটিম বা মাইক্রো এটিএম লেনদেনের
ক্ষেত্রে তা ফেল হওয়ার পর পাঁচ দিনের মধ্যে কেটে নেওয়া টাকা ফেরত দিতে ব্যাঙ্ককে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আরবিআই৷ এব্যাপারেও সার্কুলার জারি করে আরবিআই এর তরফে ব্যাঙ্কগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে অফলাইন ট্রানজাকশন ফেল হলে তা যেন যতো দ্রুত সম্ভব গ্রাহকে ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য গ্রাহকদের অভিযোগের অপেক্ষা যেন না করে ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলো। বলা বাহুল্য আরবিআই এর এই নয়া নিয়মে উপকৃত হতে চলেছেন সাধারণ গ্রাহকেরা।

আরও অন্যান্য খবর