এবারের জোট যে কন্টক বিহীন তা বলা চলে না প্রথম থেকেই একাধিক ইস্যুতে সিপিএম-কংগ্রেস বিরোধিতা দেখা গেছে। ভোট চলাকালীন অবস্থায় এবার তা কার্যত স্পষ্ট ধরা পড়ল।
গতকাল অধীর চৌধুরীর একটি বক্তব্যের পর, ভোট পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে অধীর চৌধুরী তৃণমূলকে সমর্থনের বার্তা দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। এদিন কংগ্রেসের তরফে সাফ বিবৃতিতে জানানো হয়, খবরটি ভুয়ো। এমন কোনও সম্ভবানার পথে যে কংগ্রেস নেই তা স্পষ্ট করা হয়। এদিকে, বামেদের তরফে আজ সূর্যকান্ত মিশ্র এই ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট করলেন নিজেদের অবস্থান। বললেন বিজেপি, তৃণমূল এক মুদ্রার দুই পৃষ্ঠ’।
আরও পড়ুনঃ ডোমজুড়ে রাজীব-মিঠুনের ওপর হামলা! ছোঁড়া হল ইট-পাথর, ভাঙ্গা হলো গাড়ি, অভিযুক্ত তৃণমূল
প্রসঙ্গত গতকাল অধীর বলেন, ‘এমনও হতে পারে, সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাচ্ছে, তখন মমতা বন্দোপাধ্যায় নিজেই বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হল। বা সংযুক্ত মোর্চার কাছে আবেদন করল’। একথা বুধবার প্রেসক্লাবে বলেছিলেন অধীর চৌধুরী। তবে তাঁর সেই দাবি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়।
সিপিএমের বক্তব্য যে অধীরের বক্তব্যকে সমর্থন করে না কার্যত বুঝিয়ে দিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন বামেদের লড়াই মূলত বিজেপি ও তৃণমূল দুইয়ের বিরুদ্ধে। তিনি এদিন পরিষ্কার করে জানান, তাঁরা অতীতেও বহুবার দাবি করেছেন যে, ভোট পরবর্তী সময়ে যদি তৃণমূল বা বিজেপি কেউই সংখ্যাঘরিষ্ঠতা না পায়, তবে ওই দুই দল মিলেই সরকার গড়তে পারে। সূর্যকান্ত মিশ্রর মতে,’বিজেপি, তৃণমূল এক মুদ্রার দুই পৃষ্ঠ’।
আরও পড়ুনঃ “আরামবাগ ওসির ওপর আমি নজর রাখছি”, ভোট প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশনের রোষানলে মমতা
জানা গেছে, যদি এমন পরিস্থিতি ভোটের পর তৈরি হয়, যেখানে বিজেপি বা তৃণমূল দুই দলই সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে দুপক্ষের থেকেই দূরত্ব বজায় রাখবে বাম শিবির। সূর্যকান্তের খোঁচা ‘তৃণমূলের জন্মলগ্নে বিজেপি ও আরএসএস-র অবদানের কথা সবাই জানেন।’ সূর্যকান্ত মিশ্রের মতে বিজেপি ও তৃণমূল একজোট হলে তাদের কোনও মতেই ৫০ শতাংশ জিততে দেওয়া যাবে না। ‘কারণ বিজেপি পরিচালিত হয় নাগপুর থেকে’ বলে মন্তব্য করেন সূর্যকান্ত l





