ফের মুখ খুললেন বলিউডের গসিপ কুইন। মুখ না খুলে বিতর্ক না বাড়িয়ে তিনি থাকতেই পারেন না। বিতর্ক ব্যাপারটাকে নিজের মতো করে ফেলেছেন বলিউডের মণিকর্ণিকা। হ্যাঁ, সম্প্রতি ফের একটি বিতর্ক মূলক টুইট করলেন কঙ্গনা রানাওয়াত৷ একটি টুইটে ফের টেনে নিয়ে আসলেন বলিউড ও মাফিয়ারাজ! সেই সঙ্গে টেনে নিয়ে আসলেন আক্কির নাম।
আরও পড়ুন- এক ঢাল লম্বা চুলের রহস্য কী? জানালেন সৌমিতৃষা ওরফে মিঠাই
প্রসঙ্গত কদিন আগেই, মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘থালাইভি’র ট্রেলার৷ তামিল এবং হিন্দি দুই ভাষায় মুক্তি পেয়েছে ট্রেলার। ইতিমধ্যে ট্রেলার নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বলিউডের তাবড়রা৷ আর সেখান থেকেই বিতর্ক টানলেন কঙ্গনা ৷
কঙ্গনাকে টুইট করে এক নেটিজেন টুইট করে কঙ্গনার থালাইভি-র প্রশংসায় মেতে ওঠেন৷ আর সেই টুইটেই উত্তর দিয়ে কঙ্গনা লেখেন, ‘বলিউডে কয়েকজন রয়েছে যাঁরা আমার বিরোধিতা করেন ক্রমাগত৷ কেউ যদি আমার প্রশংসাও করে, তাঁকেও বিপদে পড়তে হয়৷ আর তাই তো অক্ষয় কুমারের মতো সেলিব্রেটিরা খোলাখুলি আমার প্রশংসা করতে পারেন না৷ যেমনটি আলিয়া ও দীপিকার ক্ষেত্রে করে থাকেন!’ তাঁকে নাকি লুকিয়ে ফোন করে প্রশংসা জানাতে হয়েছে অক্ষয় কুমারকে বলেও দাবি করেন কঙ্গনা।

আরও পড়ুন- গানের মাধ্যমে কাকে নিজের দিকে ইশারা করছেন মিঠাই? জেনে নিন রহস্য
প্রসঙ্গত ‘থালাইভি’ তে আম্মা জয়ললিতার চরিত্রকে প্রস্ফুটিত করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত৷ এ খবর প্রকাশ পাওয়া মাত্রই শুরু হয়েছিল বিতর্কের ঝড়৷ এত অভিনেত্রী থাকতে কঙ্গনাই কেনও? প্রশ্ন উঠেছিল সব মহল থেকেই৷ তবে বিতর্কে থাকাটাকে একেবারেই অভ্যাস বানিয়ে ফেলেছেন কঙ্গনা৷ আর তাই হয়তো, এই বিতর্ক তার কাছে ছিল তুচ্ছ৷ বরং, কীভাবে সিনেমার পর্দায় আম্মা হয়ে ওঠা যায়, সে দিকেই মন দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত৷ সিনেপর্দায় জয়ললিতা হয়ে ওঠার জন্য ২০ কেজি ওজন বাড়িয়ে ছিলেন৷ তারপর একমাসের মধ্যে ওজন কমিয়ে পুরনো চেহারাতেও ফিরে ছিলেন৷ কঙ্গনার এই স্ট্রাগল ছিল দেখার মতো৷ তবে সিনেমায় চ্যালেঞ্জ আগেও নিয়েছেন কঙ্গনা৷ তন্নু ওয়েডস মন্নু হোক বা কুইন৷ কঙ্গনা যে জাত অভিনেত্রী তা বুঝিয়ে দিয়েছিলেন ৷





