আমরাই বাংলায় ফিরছি, নন্দীগ্রামে ইতিমধ্যেই জিতে গেছি, আত্মবিশ্বাসী টুইট ডেরেক ও ব্রায়নের! 

মমতা, মীনাক্ষী না শুভেন্দু নন্দীগ্রামের জনতা কাকে বেছে নিয়েছেন তা ২রা মে’ই জানা যাবে। অমিত শাহ্’রা বারবার রাজ্যে এসে দাবি করছেন, তৃণমূলের বিদায় নিশ্চিত। এমনকী নন্দীগ্রামের ভোটের দিন রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে বলেছিলেন, ‘দিদির মুখই বলে দিচ্ছে বাংলার ফল। দিদির মুখই বাংলার এক্সিট পোল।’ যদিও মোদীর দাবিকে ফুৎকারে উড়িয়ে মমতার পালটা দাবি, ‘মানুষের আশীর্বাদে আমি জিতছি নন্দীগ্রামে। আর বাংলাতেও ২০০-র বেশি আসনে জিতব আমরা।’ সেই সঙ্গে তৃণমূলের তরফে লোকসভা নির্বাচনে বেনারসে লড়ার হুঁশিয়ারিও দে‌‌ওয়া হয় l

আরও পড়ুন- রোজভ্যালি থেকে নিয়মিত টাকা যেত তৃণমূলে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আর রাজ্যের চতুর্থ দফা ভোটের আগের দিন সেই বিতর্কই কিছুটা উস্কে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

আরও পড়ুন- ‘বিজেপি করবেন না, আমাদের বিরোধিতা করলে উচ্ছেদ করে ছাড়ব’, হুমকি তৃণমূল নেতা গৌতম দেবের

আজ অর্থাৎ শুক্রবার সকালেই ট্যুইটে ডেরেক লেখেন, ‘আমরা বাংলা জয় করছি। আমরা নন্দীগ্রামে ইতিমধ্যেই জিতে গেছি। যে কেন্দ্রীয় মন্ত্রী এখানে প্রার্থী হয়েছেন, তিনিও হারবেন।’ প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একমাত্র বাবুল সুপ্রিয়কেই প্রার্থী করেছে বিজেপি। টালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুলের প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। কাল চতুর্থ দফায় ভোট রয়েছে টালিগঞ্জে। তার আগেরদিনই তৃণমূল মুখপাত্রর কটাক্ষ রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles