WB Election 2021: তৃণমূলকে রুখতে বিজেপির লক্ষ্য বাংলার শহুরে ভদ্র সমাজ! নতুন চাল চাণক্যের

এতদিন পর্যন্ত বাংলা শহুরে সমাজ তথাকথিত ভদ্র সমাজের ওপর রাশ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার সেখানে নজর দিচ্ছে বিজেপি। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের শহরকেন্দ্রিক আসনগুলিতে গেরুয়া শিবির টার্গেট করেছে ভদ্রলোক শ্রেণিকে।

কী বার্তা দিয়ে একুশের যুদ্ধে ভদ্র সমাজের ভোট হাসিল করার চেষ্টা করছে বিজেপি?

এক রাজ্যের প্রচলিত আইনশৃঙ্খলার প্রশ্ন। আর দুই, অদূর ভবিষ্যতে সীমান্ত সমস্যার সম্মুখীন হতে হবে তাঁদেরও, ঠিক যেমন গ্রামের মানুষকে হতে হয়েছে।

আরও পড়ুন- অভিনব প্রচার, সাধারণ মানুষকে হনুমান চল্লিশা বিলি করলেন এই বিজেপি প্রার্থী!

একুশের নির্বাচনে বিজেপি যথেষ্ট পরিমাণে শহরের ভোটারদের প্রভাবিত করতে সম্ভবপর হয়েছে। ভোটবাক্সে তার ছাপ পড়তে পারে বলেও সম্ভাবনা রয়েছে। অনেকাংশেই বিজেপি এটা বোঝাতে সক্ষম হয়েছে, তৃণমূলের আমলে তারা নিরাপদ নয়। তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপস করার দরকার নেই। কারণ বিকল্প হিসাবে বিজেপি এসে গিয়েছে।

উল্লেখ্য, শনিবার পঞ্চম দফায় ভোটগ্রহণের আগে শহরাঞ্চলে অনুপ্রবেশের সমস্যা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি বলতে চেয়েছে- সেই দিন খুব বেশি দূরে নয় যখন অনুপ্রবেশের সমস্যা সীমান্ত থেকে অনেক দূরে কলকাতায়ও প্রবেশ করবে। অন্যান্য দল এই সমস্যার নিরসন করতে পারবে না। কেবল বিজেপিই তা থামাতে পারে।

আরও পড়ুন- একুশের ভোটে বিজেপির টার্গেট শহরাঞ্চল, ভদ্র-শ্রেণীর ভোট জিততে নয়া কৌশল গেরুয়া শিবিরের

তাৎপর্যপূর্ণ ভাবে এই পুরো বিষয়টাই যে বিজেপির চাণক্য অমিত শাহ্’র মস্তিষ্ক প্রসূত তা বলাা বাহুল্য। মঙ্গলবার শহরের ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে বিধাননগর নির্বাচনী এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ সমাবেশ করেছেন এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা বুদ্ধিজীবীদের নিয়ে মিটিং করেছেন। গত সপ্তাহে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোর্ডিং দিয়ে কলকাতায় পোস্টারও পড়েছে। বিজেপি এভাবেই শহরের মানুষের কাছে আর্জি জানিয়েছে।

RELATED Articles