পয়লা বৈশাখের সন্ধ্যায় থাকছে চমক! মিঠাইকে নতুন রূপে দেখবে বাঙালি

মোদক পরিবার। জি বাংলায় এই মোদক পরিবার বিশেষ সম্ভ্রান্ত পরিবার নামেই পরিচিত। সকলে একসঙ্গে মিলেমিশে জমজমাট পরিবেশ। এই পরিবারের নতুন বউ মিঠাই। বিয়ের পর এটাই মিঠাইয়ের মোদক বাড়িতে প্রথম পয়লা বৈশাখ। তাই সেটাতে নতুন কোনও চমক থাকবে না, এমনটা হতে পারে নাকি। সেই চমকই দেখা যাবে আজ সন্ধ্যায়।

জনাইয়ের মেয়ে মিঠাই। নিজের হাতে মিষ্টি তৈরি করে বিক্রি করাই ছিল তাঁর পেশা। তবে ঘটনাচক্রে কলকাতার প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক ব্যবসায়ী মোদক পরিবারের গম্ভীর ছেলে সিদ্ধার্থ ওরফে সিডের সঙ্গে বিয়ে হয় তাঁর। পরিবারের সকলেই তাঁকে মেনে নিলেও সিড তাঁকে স্ত্রী বলে মানতে নারাজ। তবে তাতে কী? পরিবারের সকলের সঙ্গে হই হই করে সমস্ত উৎসব পালন করে মিঠাই।

আরও পড়ুন- ‘দেশের মাটি’র নোয়ার জীবনে আসল মানুষ কে? পড়ুন এখানে

আজ পয়লা বৈশাখ, আজ গোটা মোদক পরিবার আসছে নতুন বছরে নতুন চমক নিয়ে। আজ সন্ধ্যে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ পর্ব রয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকে। আজ রয়েছে জি বাংলা উৎসব। এই পর্বে অন্যান্য ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা মিলবে। সেই বিশেষ পর্বের ছবি মিঠাই ওরফে সৌমিতৃষা শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সকলকে এই বিশেষ পর্ব দেখতে আহ্বান জানিয়েছেন। তাহলে, পয়লা বৈশাখের এই সন্ধ্যায় মোদক পরিবারের তরফ থেকে দর্শকদের জন্য কী কী চমক থাকছে, তা জানতে গেলে চোখ রাখতেই হবে সন্ধ্যে ৮টার সময় জি বাংলার পর্দায়।

আরও অন্যান্য খবর