কাল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ৪৫টি আসনে ভোটগ্রহণ। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে নির্বাচন কমিশন। আর তার আগেই রাজ্যে ষষ্ঠ দফার ভোটের প্রচারে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আজ তাঁর প্রথম সভা নদিয়ার তেহট্টের বেতাইয়ে। তারপর কৃষ্ণনগরে।
চতুর্থ দফা নির্বাচনের দিনই ঘটে গেছে বঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে হিংসাত্মক ঘটনা। কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। এদিন তেহট্টের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বলুন তো আপনারা শান্তিপূর্ণ নির্বাচন চান কি না চান? দিদি কি বলেন জানেন? উনি বলেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করো। আপনাদের বলছি ২২ তারিখ নির্ভয়ে ভোট দিতে যান। দিদির কোনও গুন্ডার ক্ষমতা নেই আপনাদের বাধা দেয়। মানুষ জাগলে গুন্ডা পালায়। এখন বাংলার মানুষ জেগেছে। দিদির এক নেতা বলেন, আগের দফাগুলোতে যা হবার সেটাই হবে। দিন বদলেছে। আর তা হবে না।
আরও পড়ুন- বিজেপি নেতাকে ব্যাপক মারধর, পরে মুখে প্রস্রাব, অভিযোগের তীর তৃণমূলের দিকে
বিজেপি এলে বাংলায় কি কি উন্নতি হবে তার বিস্তারিত বর্ণনাও এদিন দেন শাহ্। বলেন, মেয়েদের শিক্ষায় কোনও খরচ হবে না। বাসে, ট্রেনে ভাড়া লাগবে না। মোদীজি ৪৫ লাখ মানুষকে গ্যাস সিলিন্ডার দিয়েছেন। ১০ বছর দিদি কাটমানি ও সিন্ডিকেট করা ছাড়া আর কিছুই করেনি। ঠিক করে নিন সোনার বাংলা চাই নাকি দিদির সিন্ডিকেটের সরকার চাই।
তিনি আরও বলেন, তেহট্ট থেকে দেবগ্রাম পর্যন্ত একটি সেতুর প্রয়োজন। দশ বছরে দিদি তা করিনি। আমাদের প্রার্থীকে জেতান, এখানে পুল তৈরি হবে। তার উপর দিয়ে বাইক যাবে। তেহট্টকে মিউনিশিপ্যালিটি হিসেবে তৈরি করা হবে। এখানে ৩টি কেল্ট স্টোরেজ তৈরি করা হবে l
আরও পড়ুন- ভোটের আগেই বিপাকে তৃণমূল! আইকোর মামলায় এবার ডাক শাসকশিবিরের দুই হেভিওয়েটের
কেন্দ্র গোটা দেশের কৃষকদের ৬০০০ টাকা দেয়। আপনারা পান? দিদি বলেন, ওই টাকার দরকার নেই। বলুন তো ওই টাকার প্রয়োজন আছে কি নেই! আমি বলে যাচ্ছি ক্ষমতায় এলে আপনাদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে ১৮,০০০ টাকা জমা করে দেব। মোদীজি কিষাণ সম্মান নিধি দিতে চান। আরা দাতিজা সম্মান করতে চান। আয়ুষ্মান ভারত যোজনা এনেছিলেন মোদী সরকার। ওই টাকা আপনারা পান না। কারণ দিদি তা রুখে দিয়েছে। দিদিকে সরিয়ে দিন। ২মে থেকে ৫ লাখ টাকার চিকিত্সা যোজনা সবার জন্য করে দেবেন। মোদীজি আর্থিক উন্নতি চান। আর দিদি চান দুর্নীতির বাড়বাড়ন্ত।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!