BIG NEWS: ফের লকডাউন? অমিত শাহ্’র উত্তরে বাড়ল জল্পনা

ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা। দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তার প্রভাব। ইতিমধ্যেই অনেক রাজ্যে কিছুদিনের জন্য লকডাউন বা নাইট কার্ফু চালু হয়েছে। কিন্তু সকলেরই এখন একটাই প্রশ্ন, ফের কী তবে লকডাউনের পথে হাঁটবে কেন্দ্র সরকার? এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্যই।

এক সাক্ষাৎকারে শাহ বলেন, “৩ মাস আগেই রাজ্যেকে এই অধিকার আমরা দিয়ে দিয়েছি। কারণ, সব রাজ্যের পরিস্থিতি একরকম নয়। তাই আমাদের মনে হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যই লকডাউন বা ওই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিক”। শাহ্‌’র আরও দাবী, “যখন প্রথম করোনা ধরা পড়ে, তখন করোনার সঙ্গে মোকাবিলার জন্য আমরা দুর্বল ছিলাম। স্বাস্থ্য পরিকাঠামো, টেস্টিং, ভ্যাকসিন এসব ছিল না।  এখন অনেক উন্নত হয়েছে সেসব।  তাই রাজ্যগুলিই লকডাউন সংক্রান্ত সিদ্ধান্ত নিক। আমরা তাদের সবরকম সাহায্য করব”।

আরও পড়ুন- লকডাউন নাকি কারফিউ? আজ দুপুরে বড় ঘোষণা মমতার

কুম্ভমেলাত কারণে বিশালভাবে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। এই নিয়ে অভিযোগ জানিয়েছেন আপামর দেশবাসী। শাহ্‌’র কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কুম্ভ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কুম্ভ শেষ করার কথাও দিয়েছেন অনেকে। প্রধানমন্ত্রীর তরফে প্রতীকী স্নানের আবেদন জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সমস্ত রাজ্যে ভোট নেই বা কুম্ভ নেই, সেই সমস্ত রাজ্যেও সংক্রমণ বাড়ছে। বিদেশ থেকে মানুষের আনাগোনা বেশি যে সমস্ত জায়গায়, সেখানে সংক্রমণ আরও বেশি হচ্ছে।

আরও পড়ুন- ফের করোনার জেড়ে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে স্কুল

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাস থেকে নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে করোনা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন রাজ্যে জারি হয়েছে কার্ফু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। যা রবিবারের থেকে প্রায় ১২ হাজার বেশি। এক দিনে আক্রান্তের নিরিখেও এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

RELATED Articles