জগাই-মাধাই-গদাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে! বিজেপির পরিকল্পনা হিন্দু-মুসলিম দাঙ্গা, জিয়াগঞ্জে মমতা

রামনবমী ও রমজানের শুভেচ্ছা জানিয়ে এদিন জিয়াগঞ্জের সভা থেকে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।‌ বললেন বিজেপি বাংলায় হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে। এক‌ইসঙ্গে, বাংলা যাতে দাঙ্গা বাজদের হাতে না পড়ে, সেই‌ দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও প্ররোচনায় পা দেবেন না, অন্যকেও পা দিতে দেবেন না। তিনি বলেন, বিজেপির প্ল্যান আছে, কিন্তু তাতে যেন‌ও কেউ মদত না দেয়। মাথা ঠান্ডা করে দলের নেতা-কর্মীদের ভোট করানোর কথাও বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনা হল রাজনৈতিক যুদ্ধ।

আরও পড়ুন-করোনা সংক্রমণের জেরে কি বাতিল হচ্ছে দূরপাল্লার ট্রেন? কি জানাচ্ছে ভারতীয় রেল? পড়ুন-

এদিন জিয়াগঞ্জের সভা থেকে নেত্রী অভিযোগ করেন বিজেপির সব থেকে বড় দালাল হল সিপিএম এবং কংগ্রেস। একযোগে তিন দলকে জগাই-মাধাই-গদাই বলে আক্রমণ করে তিনি বলেন, সিপিএম-এর লোকজনই বিজেপিতে গিয়েছে। তৃণমূলের হাত ধরেই রাজ্যে বিজেপির বাড়-বাড়ন্ত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কখনও বিজেপির দালালি করে না।

আরও পড়ুন-সাবধান! করোনা থেকে সেরে ওঠার ১০২ দিন পর ফের আক্রান্ত হতে পারেন করোনায়, দাবি গবেষণায়

প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদে তৃণমূলের অবস্থা অন্যান্য জেলার তুলনায় বেশ কিছুটা নড়বড়ে ‌

যদিও লোকসভা নির্বাচনে তুলনামূলক মুর্শিদাবাদে ভাল করে তৃণমূল। কিন্তুর পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১৯-এ মুর্শিদাবাদের দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী এখন বিজেপির অন্যতম কাণ্ডারি। এদিন মমতার বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ জেলায় তৃণমূলের ফলের কথা উল্লেখ করে বিধানসভাতেও তাঁকে সমর্থনের জন্য বলেন। তিনি বলেন, ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে ভোট দিন। একমাত্র তৃণমূলই পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও অন্যান্য খবর