রাজীব কুমারেকে আত্মসমর্পণের পরামর্শ কলকাতা হাইকোর্টের।

কিছুদিন আগেই রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর থেকেই সিবিআই আধিকারিকেরা নিরন্তর রাজীব কুমারকে তলবের জন্য তাঁর সন্ধানের চেষ্টা করলেও, ধরা দেননি রাজীব কুমার। ইতিমধ্যেই সিবিআই এর তরফে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে৷

এরমধ্যেই রাজীব কুমার নিখোঁজ থাকলেও তাঁর হয়ে একের পর এক কোর্টে গিয়ে আগাম জামিনের জন্য আবেদন জানাচ্ছেন রাজীব কুমারের আইনজীবীরা। প্রথমে বারাসাত আদালত এই মামলা নিতে রাজী না হওয়ায়, বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমারের আইনজীবীরা আগাম জামিনের আবেদন জানান আলিপুর জেলা আদালতের নিকট। সেখানে রাজীব কুমারের আগামা জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় অবশেষে ফের হাইকোর্টেরই দ্বারস্থ হন রাজীব কুমারের আইমজীবীরা।

সারদা কান্ডে জড়িত রাজীব কুমারের অনুপস্থিতিতেই বারবার হাইকোর্টের বিচারপতিদের মামলার শুনানির জন্য আবেদন করতে থাকেন রাজীব কুমারের আইনজীবীরা। হাইকোর্টের বিচারপতি সইদুল্লা মুন্সির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি শোনার আর্জি জানান তাঁরা। কিন্তু সেই আবেদন না শুনে বিচারপতি সরাসরিই বলেন যে, রাজীব কুমারের উচিৎ আত্মসমর্পণ করা।

এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি সইদুল্লা মুন্সিকে রাজীব কুমারের আইনজীবীরা বারবার এই আগামা জামিনের আবেদন শুনানির কথা বললেন। বিচারপতি বলে ওঠেন যে, এতো তাড়াহুড়ো কেনো? সেসময় রাজীব কুমারের আইনজীবীরা এডিজি সিআইডি রাজীব কুমারের ছুটি শেষ হওয়ার কথা জানালে, বিচারপতি সইদুল্লা মুন্সি স্পষ্ট ভাষাতেই বলেন যে, “মক্কেলকে বলুন আত্মসমর্পণ করতে৷ ” আদালত সূত্রে খবর যে এই মামলাটির শুনানি করা হবে আগামীকাল অর্থাৎ বুধবার।

অপরদিকে প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমারের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নবান্ন আগেই গ্রাহ্য করেছিল। এবারে তারপর নবান্নের তরফ হতে আরও পাঁচ দিন ছুটি বাড়ানো হলো রাজীব কুমারের।

আরও অন্যান্য খবর