দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিপর্যস্ত দেশ। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লক্ষের বেশি। সবচেয়ে বেশি যে রাজ্যগুলি আক্রান্ত হয়েছে এর মধ্যে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ অন্যতম।
পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্য জুড়ে মৃত্যু মিছিল। রাজ্যের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি বিশেষ খারাপ। এই কারণে করোনার সংক্রমণ এড়াতে এক সিদ্ধান্ত নিল মমতা সরকার।
আরও পড়ুন- করোনার ছোবলে পড়লেন মহাগুরু! কোভিড পজিটিভ মিঠুন চক্রবর্তী
জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জেরে বরানগরে একটা নির্দিষ্ট সময়ের পর বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। গতকাল, সোমবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভা এক বৈঠকে বসে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরের সমস্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। এরপর দুপুর ২টোর পর থেকে কোনও বাজার বা দোকান খোলা যাবে না। করোনা ঠেকাতে আপাতত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বরানগর প্রশাসন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার