অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে অ্যাম্বুলেন্সের মতো বিবেচনা করার প্রস্তাবে সায় রাজ্যগুলির, সুপ্রিম কোর্টে দাবী শাহ্’র

অক্সিজেনের গাড়িগুলিকে যাতে অ্যাম্বুলেন্সের মতো বিবেচনা করা হয়, নানান রাজ্যগুলিকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। গাড়িগুলি যাতে মসৃণভাবে চলাচল করতে পারে, সেই বিষয়েও নজর রাখা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টে। একথা জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

করোনা টিকাকরণ ও লকডাউনের ধরন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মতো বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় অক্সিজেনের বিষয়টি আলোচনা করা হয়। অক্সিজেনের আকালের মোকাবিলায় সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে কেন্দ্রকে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেয় পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন- কঠোর কোভিড বিধি, এবার দুপুর দুটোর পর বাজার বন্ধ করে দিচ্ছে মমতা সরকার!

রাজ্য সরকারের আইনজীবী বিকাশ সিং বলেন, “অক্সিজেনের বিষয়টার ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারে। তবে সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে পারে কেন্দ্র”। এই পাশাপাশি করোনা টিকার নানান দাম নিয়েও সরব হয় পশ্চিমবঙ্গ সরকার। বিকাশ সিং-এর কথায়, “গত ৭৩ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের জন্য টিকার দাম এক থাকত। প্রথমবার এরকম কেন্দ্র এবং রাজ্যের জন্য ভিন্ন দাম হল”।

আরও পড়ুন- করোনার ছোবলে পড়লেন মহাগুরু! কোভিড পজিটিভ মিঠুন চক্রবর্তী

করোনার এই দ্বিতীয় ঢেউকে ‘জাতীয় সংকট’ আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বর্তমানে যা পরিস্থিতি চলছে, তাতে সুপ্রিম কোর্ট কোনওভাবেই চুপচাপ বসে থাকতে পারে না। এরই সঙ্গে বলা হয়েছে যে বিভিন্ন রাজ্যে করোনা সংক্রান্ত নানান মামলা চলছে। তা লঘু করার জন্য করোনা মোকাবিলায় জাতীয় নীতি তৈরি নিয়ে কিন্তু কোনও স্বতঃপ্রণোদিত মামলা চলছে না।

RELATED Articles