এবারের জন্মদিন একটু অন্যরকম, পাহাড়েই জন্মদিন কাটাচ্ছেন ডঃ উজান, এর মধ্যেও মায়ের জন্য মন খারাপ শনের

এই প্রথমবার জন্মদিনের দিন মায়ের থেকে অনেক দূরে রয়েছেন ডঃ উজান গাঙ্গুলি ওরফে শন। বিখ্যাত টলিউড অভিনেত্রী সুপ্রিয়া দেবীর পৌত্র তিনি। নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন শন বন্দ্যোপাধ্যায়। ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’- এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে গিয়েছে।

সম্প্রতি, ফের ষ্টার জলসায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেতা। খুব শীঘ্রই আবার দর্শকরা তাদের প্রিয় ডঃ উজানকে নতুন রূপে নতুন চরিত্রে দেখতে চলেছি। শন ব্যানার্জী এবার ডাক্তার হয়ে নয়, তিনি এবার ফিরছেন ঋষিরাজ হয়ে টেলিভিশনের পর্দায় ‘মন ফাগুন’ নামের একটি ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেত্রী সৃজলা গুহকে দেখা যাবে তাঁর বিপরীতে পিহুর ভূমিকায়। এক নতুন রকমের প্রেমের দুষ্টু-মিষ্টি গল্প দর্শকের মন কাড়তে আসছে ষ্টার জলসার পর্দায়।

আরও পড়ুন- করোনার ছোবলে পড়লেন মহাগুরু! কোভিড পজিটিভ মিঠুন চক্রবর্তী

আজ শনের জন্মদিন। তবে এত ভালো একটা দিনেও মন খারাপ অভিনেতা। বর্তমানে শুটিং-এর কারণে পাহাড়েই রয়েছেন শন। এমনিতে তিনি পাহাড় বেশ ভালোবাসেন। কিন্তু জন্মদিনের দিন মাকে কাছে না পেয়ে বেশ মন খারাপ তাঁর। এদিনটায় মাকে খুবই মিস করছেন তিনি।

এদিন জন্মদিন উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শন। তাতে তিনি বলেন, প্রত্যেক বছর তাঁর জন্মদিনের দিন পরিবারের সকলে কাজের চাপে একসঙ্গে উপস্থিত থাকতে পারতেন না। আর এই বছর তিনি নিজেই বাড়িতে নেই।

এদিন তাঁর অনুরাগীরা তাঁকে অসংখ্য শুভেচ্ছায় মুড়ে দিয়েছেন। ভিডিওতে তাই সকলকে ধন্যবাদ জানান শন। বলেন, সকলে যেন এভাবেই তাঁকে ভালোবাসেন ও সমর্থন করেন। এও বলেন যে বয়সের সঙ্গে সঙ্গে যেন দর্শকের ভালোবাসাও একইভাবে বাড়তে থাকে।

আরও অন্যান্য খবর