করোনা মহামারীতে জটিল উত্তরপ্রদেশের পরিস্থিতি। আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ বার লকডাউনের পথে হাঁটল যোগী সরকার। জানা গেছে আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলবে এই সাময়িক বন্দিদশা।
আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮২৪, যা এখনও পর্যন্ত এক দিনে সর্বাধিক। মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮২ হাজার ৮৪৮। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের।
উত্তরপ্রদেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছেছে ১১ হাজার ৯৪৩-এ। এই মুহূর্তে উত্তরপ্রদেশে সক্রিয় করোনা আক্রান্ত ৩ লক্ষ ৪১ জন।
Lockdown in the state will now remain imposed from Friday evenings to 7 am on Tuesdays. The decision has been taken in the wake of #COVID19 situation.
— ANI UP (@ANINewsUP) April 29, 2021
উত্তরপ্রদেশে করোনার এইরকম লাগাম ছাড়া আক্রমণে রাশ টানতে টুইট করে জানানো হয়েছে, ‘শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’





