খুলে দেওয়া হলো ফারাক্কার ১০৯ টি লক গেট৷ প্লাবনের আশঙ্কা বাংলাদেশে।

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে বিহার এবং উত্তরপ্রদেশে৷ ক্রমাগত বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে বিহারের বিভিন্ন নদীর জল৷ ফুঁসছে ফুলহর, মহানন্দা, কালিন্দী। চরম বিপদসীমার ওপর দিয়ে গঙ্গার জল। এমতাবস্থায় নদীর জল চরম বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলায় ফারাক্কা ব্যারেজের ১০৯ টি লকগেটই খুলে দিতে বাধ্য হলো ব্যারেজ কর্তৃপক্ষ৷

একসঙ্গে ১০৯ টি লকগেট খুলে দেওয়ার দরুণ বাংলাদেশ এবং মুর্শিদাবাদের একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ প্রবল বৃষ্টিতে জলের তলায় ইংরেজবাজারের বহু এলাকা এছাড়াও পুরাতন মালদা পুরসভারও বিস্তীর্ণ এলাকাও প্লাবিত। বৃষ্টির জেরে জল জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও৷

জমা জলের দরুন নাজেহাল অবস্থায় পরে এদিন পথ অবরোধ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার পুরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২১ টিই জলমগ্ন অপরদিকে পুরাতন মালদা পুরসভার ২০ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি জলের তলায় মোটামুটি। এখনও গঙ্গা এবং ফুলহরের জল চরম বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলার দরুন নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে চলেছে। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দুই দিনাজপুরে।

আরও অন্যান্য খবর