দক্ষিণ পূর্ব রেলওয়ের শালিমার স্টেশনের নির্মীয়মান শেড হঠাৎই আজ হুরমুড়িয়ে ভেঙে পরে৷ আজকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷ ২ জনের মৃত্যুর আশঙ্কারও করা হচ্ছে৷ আপাতত সেই স্থান ঘিরে রেখেছেন আরপিএফ এবং রেল আধিকারিকেরা।
অনেকদিন ধরেই শালিমার স্টেশনের একটি শেড তৈরীর কাজ চলছিল। আজও বেশ কিছু শ্রমিক সেই শেড গঠনের কাজ করছিলেন৷ এমন সময়ই হঠাৎ আজ দুপুর নাগাদ হুরমুড়িয়ে ভেঙে শেডের অধিকাংশ ৷ শেডের নীচেই চাঁপা পরেন বেশ কয়েকজন শ্রমিক৷ তারা সকলেই গুরুতর আহত হয়েছেন৷ যাদের উদ্ধার করা গেছে তাদের স্থানীয় হাসপাতাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ২ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা রয়েছে বলে জানানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে।
এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শেডের গুনমান নিয়ে। এক বেসরকারি সংস্থা ইরকন এই শেড তৈরীর কাজে নিযুক্ত ছিল। শেড তৈরীর ক্ষেত্রে তাদেরই কোনে গাফিলতি রয়েছে কীনা এখন তা নিয়েই প্রশ্ন উঠছে৷ সূত্রের খবর, টানা বৃষ্টিতে শেডের পিলারগুলো নরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তবে তাতেও সেই গাফিলতির আঙুল উঠছে সেই বেসরকারি ঠিকাদার সংস্থার দিকেই। দুর্ঘটনার পরই সেই একালা ঘিরে ফেলে আরপিএফ। এসেছেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরাও৷






