পূজোর আগেই আজ সোমবার রাতে হঠাৎই বিধ্বংসী আগুন ছড়িয়ে পরে খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে। ফ্যান্সি মার্কেটের পাঁচ তলার একটি রেস্তোরাঁ থেকে এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
আজ সোমবার রাতে হঠাৎই আগুন ছড়িয়ে পরে খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে৷ ঘিঞ্জি এলাকায় আগুন বিপদজনক হয়ে উঠতে পারে, তাই খবর পেয়েই কিছু সময়ের মধ্যে সেখানে পৌঁছা দমকলের পাঁচটি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এক দমকল কর্মী জানিয়েছেন যে, সম্ভবত রেস্তোরাঁতে শর্ট সার্কিট থেকে কিংবা গ্যাসের সিলিন্ডার ফেটেই এই আগুনের উৎপত্তি। রেস্তোরাঁটিতে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত সেই আগুন বিধ্বংসী আকার নিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন কলকাতা মেয়দ ফিরহাদ হামিক। তাঁর তদারকিতেই চলছে আগুন নেভানোর কাজ৷ নিরাপত্তার জন্য ইতিমধ্যেই সেখানকার বাজার ফাঁকা করে দেওয়া হয়েছে, সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে মার্কেটের সম্মুখের রাস্তাও।





