আজ থেকেই কড়া হাতে আইন-শৃঙ্খলা সামলাবো, গুঞ্জন তবে কি এবার পুরো লকডাউনের পথে রাজ্য?

করোনা আবহেই বাংলায় নির্বাচন হয়। শুরুর দিকে বাড়বাড়ন্ত না থাকলেও পরে ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। এই মুহূর্তে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ছবিটা অভিন্ন বাংলাতেও। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবিলায় আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় অগ্রাধিকার, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ, তৃতীয়বার শপথগ্রহণে মমতার অঙ্গীকার

আজ তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন উঠেছে এবার কি সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে রাজ্য ?

শপথ গ্রহণের পর লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, সবাই সেই অপেক্ষার। বিশেষজ্ঞদের একাংশ পুরো লকডাউনের কথা জানিয়েছেন। তাঁদের মতে, তা হলে করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙা যেতে পারে।

আরও পড়ুন- দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম ফুটল মুকুল! হঠাৎ কেন‌ও আড়াল খুঁজছেন তিনি?

আজ শপথ নিয়ে বঙ্গ শাসিকা,জানান সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন। আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাব। কড়া হাতে ব্যবস্থা নেব। কড়া পদক্ষেপ নিতে পিছপা হব না। সবাইকে হয় তো আমন্ত্রণ জানাতে পারেনি। প্রোটোকল অনুসারে যাঁদের না করলেই নয়। কোভিড শেষ হয়ে গেলে সবাইকে আমন্ত্রণ করব।

আরও অন্যান্য খবর