“হিন্দুদের শক্ত হতেই হবে”, শুভেন্দু অধিকারীর বিতর্কিত অডিও ক্লিপ ফাঁস!

এবার অডিও ক্লিপ ফাঁস বিতর্কে জড়িয়ে পড়লেন নন্দীগ্রামের জয়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। “যদি আমাকে মেরে না দেয়,তাহলে হাওয়া আমি ঘোরাবই।এটা বুঝতে হবে হিন্দুদের। এখন শক্ত থাকতে হবে।” ঠিক এই বক্তব্যই শুভেন্দু রেখেছেন ফোনে। এই অডিওর সত্যতা খবর ২৪×৭ যাচাই করেনি।

বিজেপি নেতা প্রলয় পাল যার সঙ্গে মমতার অডিও ক্লিপ ফাঁস হয়ে চরম শোরগোল পড়ে গিয়েছিল সেই প্রলয় পালের সঙ্গেই শুভেন্দুর কথোপকথন ফাঁস হয়েছে।

এই অডিও ক্লিপে প্রলয় বলছেন, “চারিদিকে হামলা হচ্ছে, কর্মীরা কীভাবে বাঁচবে?”তখন শুভেন্দু কে বলতে শোনা যায়, এই হামলা তো স্বাভাবিক ঘটনা, প্রচারের সময় করেছে। সার্টিফিকেট নিয়ে যাওয়ার সময়ও করেছে কিন্তু বুলেটপ্রুফ গাড়ি হয়ে যাওয়ায় বেঁচে গিয়েছি। পুলিশ তো নীরব দর্শক হয়ে দেখেছে।

অবশ্য শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে,হিন্দু এলাকায় আমাদের শক্ত থাকতে হবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি। যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের তালিকা মন্ডল সভাপতি অথবা অন্য কেউ করে রাখুক, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুনঃ গেরুয়া শিবিরে ভাঙন, পদত্যাগ করলেন শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা

তখন প্রলয় পাল জিজ্ঞেস করেন যারা ইতিমধ্যেই ঘরছাড়া তারা কোথায় যাবেন?এর জবাবে শুভেন্দুকে বলতে শোনা যায় ওদেরকে গোকুলনগর, সোনাচূড়া,বয়েলের দিকে হিন্দুপ্রধান এলাকায় আশ্রয় ও থাকা-খাওয়ার ব্যবস্থা করো। সমস্ত জামাকাপড় গামছা নিয়ে চলে আসুক আর একমাস থাকুক।


সৌজন্যেঃ TV9 Bangla

এরপরে শুভেন্দু বলেন যে এবার হিন্দুরাও একটু বুঝুক। হিন্দু বুথগুলোতে ৭০০ ভোটের মধ্যে শুভেন্দু পেয়েছেন ৪০০ আর মমতা কিসের মুসলমান প্রায় ৭০০-র মধ্যে ৭০০ পেয়েছেন মমতা।

যদিও শুভেন্দু অধিকারীর তরবে এই অডিও ক্লিপ নিয়ে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED Articles