BIG BREAKING: আগামীকাল থেকে আর ফ্রি থাকছেনা জিও-এর ভয়েস কল। জানতে পড়ুন।

এবার থেকে আর ফ্রি থাকছেনা জিও ভয়েস কল। জিও লঞ্চ হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত প্রায় বিনামূল্যেই জিও টু জিও এমনকি জিও থেকে অন্যান্য টেলিকম সংস্থার নম্বরগুলোতেও ভয়েস কল করা গিয়েছে। তবে আর মাত্র কিছু ঘণ্টা। এরপরই এই সুবিধে বন্ধ হয়ে যেতে চলেছে জিও গ্রাহকদের জন্য।

সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ১০ অক্টোবর থেকে জিও এর ভয়েস কল আর বিনামূল্যে থাকছেনা। তবে এতো চিন্তার কিছু নেই, কারণ জিও টু জিও বিনামূল্যেই থেকে যাচ্ছে। কিন্তু চার্জ কাটা হবে জিও থেকে অন্য কোনো টেলিকম সংস্থার নম্বরে ফোন করলে, অর্থাৎ জিও টু আদার্স-এ। এক্ষেত্রে প্রতি মিনিটে ৬ পয়সা করে চার্জ কাটা হবে গ্রাহকদের নিকট হতে। কিন্তু হঠাৎ জিও এর এই সিদ্ধান্তের কারণ কি?

ট্রাই এর নিয়মানুযায়ী ২০১৭ সালে ১ অক্টোবর থেকে এক টেলিকম সংস্থার নম্বর থেকে অন্য টেলিকম সংস্থার নম্বরে ফোন করা হলে সেই টেলিকম সংস্থার ফোনে ইনকামিং কল যাচ্ছে বলে তাদের ৬ পয়সা প্রতি মিনিটে দিতে হয়। এক্ষেত্রে জিও এর থেকে যখনই অন্য কোনো টেলিকম সংস্থা যেমন ভোডাফোন, এয়ারটেল ইত্যাদি আদার্সে ভয়েস কল করা হতো তখনই জিও এর তরফে তাদের প্রতি মিনিট ৬ পয়সা করে দিতে হতো। যেহেতু গ্রাহকদের জন্য ভয়েস কল ফ্রি ছিল তাই এই আইইউসি অর্থাৎ ইন্টারকানেকশন ইউজেস চার্জেস হিসেবে যে টাকা হতো তা অন্য টেলিকম সংস্থাকে জিও এর তরফেই দেওয়া হতো, যার দরুণ জিও এর মুনাফা কমে যাচ্ছিল।

তাই এবার থেকে আইইউসি অর্থাৎ ইন্টারকানেকশন ইউজেস চার্জেস হিসেবে যে টাকা উঠবে তা গ্রাহকের নিকট হতেই নেওয়া হবে বলে জানানো হয়েছে জিও এর তরফে। আর এই নতুন নিয়ম লাগু হবে ১০ অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে। তবে আগামী ১লা জানুয়ারী ২০২০ থেকে এই আইইউসি অর্থাৎ ইন্টারকানেকশন ইউজেস চার্জেস ফ্রি হয়ে যাবে বলে জানানো হয়েছে ট্রাই এর তরফে। তাই জিও এর তরফে তাদের গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে যে, এই চার্জ শুধুমাত্র ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্তই নেওয়া হবে, এরপর তা পুনরায় বিনামূল্যে ভয়েস কল হয়ে যাবে। জিও সূত্রে খবর যে গ্রাহকরা মাত্র ১০টাকার আইইউসি টপ আপের মাধ্যমে রিচার্জ করে ১২৪ মিনিট অন্য টেলিকম সংস্থার নম্বরে কল করতে পারবেন এবং সাথে পাবেন ১ জিবি ডেটা।

BIG BREAKING: আগামীকাল থেকে আর ফ্রি থাকছেনা জিও-এর ভয়েস কল। জানতে পড়ুন।

আরও অন্যান্য খবর