২৬শে মে তৈরি থাকুন, নির্দেশ দিলেন মমতা! কোন অঘটন ঘটতে চলেছে বঙ্গে?

আগামী ২৬শে মে গোটা রাজ্য প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কী হল? তবে কি আবার কোনও রাজনৈতিক লড়াই হবে বাংলায়?

২৬শে মে তৈরি থাকুন, নির্দেশ দিলেন মমতা! কোন অঘটন ঘটতে চলেছে বঙ্গে?

না, একদম না। আসলে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৬শে মে বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর সাইক্লোন ‘যশ’। এই ঝড় মোকাবিলা করার জন্যই প্রশাসনকে তৈরি থাকতে বললেন মমতা।

বিভিন্ন জেলা প্রশাসনকে আগেভাগেই নির্দেশ দিয়ে রেখেছেন মমতা। উপকূলবর্তী জেলা প্রশাসনকে বেশি করে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। উপকূলবর্তী সাইক্লোন সেন্টার এবং বিপর্যয় মোকাবিলা দফতরকেও তৈরি থাকতে বলা হয়েছে।

RELATED Articles