বিরুষ্কার সাহায্য! বিরল রোগে আক্রান্ত একরত্তি, ১৬ কোটি টাকা দিয়ে সাহায্য তারকা দম্পতি’র

ফের মানবিক বিরাট-অনুষ্কা। মানবপ্রেম হোক বা পশুপ্রেম, এই দম্পতি সাহায্যের হাত বাড়িয়ে দেন সবক্ষেত্রেই। ফের নিজেদের মানবিকতার পরিচয় দিলেন এই ক্রিকেটার ও অভিনেত্রী।

করোনাকালীন পরিস্থিতিতে প্রথমেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। সাত কোটি টাকা ত্রাণ তহবিল গঠন করেছিলেন তাঁরা। আর এবার প্রাণ বাঁচালেন একরত্তির।

আরও পড়ুন- যশ মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া! মোতায়েন সেনাবাহিনী, NDRF

সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, ছোট্ট আয়াংশ জন্ম ইস্তক দুরারোগ্য স্পাইনাল ম্যাস্কুলর অ্যাট্রোফি-তে ভুগছে। এই রোগের চিকিৎসা করা যেকোন‌ও সাধারণের পক্ষে দুঃসাধ্য। ‌ ঠিক ততটাই অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন অংশের বাবা-মা। চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা। যা জানার পর রীতিমতো মাথায় বাজ ভেঙে পড়ে দম্পতির। এরপর ক্রাউডফান্ডিং এর চেষ্টা করেন তাঁরা। টুইটারে ‘আয়াংশফাইটসএসএমএ’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। আয়াংশের সুস্থতা কামনায় সেই তহবিলে অনেকেই তাঁদের সাধ্যমতো দান করছিলেন।

এই খবর শোনার পর‌ই ছোট্ট অংশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভামিকা’র বাবা মা। তাঁদের ঐকান্তিক চেষ্টায় উঠে এলো ১৬কোটি টাকা।

এই তারকা দম্পতিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে ভোলেননি আয়াংশের বাবা-মা। সেইসঙ্গে অন্যান্যদের প্রতিও নিজেদের কৃতজ্ঞতা জাহির করেন এই দম্পতি।

তাঁরা জানিয়েছেন, ‘আয়াংশকে সুস্থ করতে যে পরিমাণ অর্থের দরকার ছিল, সেটা সবার সাহায্যে আমরা জোগাড় করতে পেরেছি। এ ব্যাপারে বিরাট কোহলী-অনুষ্কা শর্মার অবদান চিরকাল মনে থাকবে। এই জয় আমাদের নয়। এই জয় আপনাদের, যাঁরা আমাদের পাশে ছিলেন।’

আরও পড়ুন-আসছে শক্তিশালী “যশ”, ঝড়ের দিন বিভিন্ন জায়গায় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ পরিষেবা! জানাল CESC, চালু হেল্পলাইন নম্বর

বলাবাহুল্য বিরাট-অনুষ্কা ব্যতীত এই বিশাল পরিমাণ টাকা এত তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে তুলে ফেলা সহজ সাধ্য ছিল না।

RELATED Articles