বারান্দা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন কিং খান, শেষ পর্যন্ত কে বাঁচালো বাদশাকে? জানুন

শাহরুখ খান, নামটাই যথেষ্ট তাঁর সম্বন্ধে কিছু বলার জন্য। তাঁর সম্পর্কে আলাদা করে কিছু প্রয়োজন সেভাবে পড়ে না। স্বপ্নও যে সত্যি হতে পারে শাহরুখ তার জলজ্যান্ত উদাহরণ। বলিউডের রোম্যান্স কিং তিনি, কিং অফ বলিউড। সেরার শিরোপা অনেকদিন আগেই অর্জন করেছেন অভিনেতা।

তারকাদের সম্বন্ধে জানার আগ্রহ দর্শকের আগাগোড়া। শাহরুখকে যে মানুষ মন থেকে কতটা ভালোবাসেন, তা তাঁর জন্মদিনের দিন ‘মন্নত’-এর বাইরে ভিড় দেখলেই বোঝা যায়। কিন্তু তাও কী সবটা জানা সম্ভব?

আরও পড়ুন- ‘কারোর চুমু খাওয়ার ভঙ্গি ভালো তো কারোর হাসি, তাই সেক্স বারবার’, ফের যৌনজীবন নিয়ে অকপটে শ্রীলেখা

তারকাদের জীবনে এমন অনেক ঘটনা থাকে, যা অনেকেরই ধারণার বাইরে। যেমন সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যে শাহরুখ একবার বারান্দা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন। কিন্তু কেন? তাঁর মতো বড় মাপের অভিনেতা এমনটা কেনই বা করতে যাবেন?

সকলেরই জানা শাহরুখ পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন। বিশেষ করে নিজের ছেলেমেয়েদের সঙ্গে। কিন্তু তাও এমন কী ঘটেছিল তাঁর জীবনে, যার জন্য তিনি এমন একটা ভয়ানক পদক্ষেপ নিতে গিয়েছিলেন?

এক সাক্ষাৎকারে শাহরুখ জানান যে একাধিকবার ব্যর্থতার কারণে অনেকেই তাঁকে তাঁর আইপিএল টিম কেকেআর-কে বিক্রি করে দিতে বলেছিলেন। কিন্তু তা করতে একেবারেই রাজী হননি তিনি।

এরপর ২০১২ সালে কেকেআর যখন প্রথমবার আইপিএল জিতল, তখন আনন্দের চোটে রীতিমতো দিশাহারা হয়ে গিয়েছিলেন তিনি। আর সেই আনন্দের চোটেই বারান্দা থেকে ঝাঁপ দিতে যান কিং খান।

আরও পড়ুন- চুপিসারে জবাকে বিয়ে সারলেন নোবেল, ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

প্রথম জয়ের জন্য সারারাত ঘুমোতে পর্যন্ত পারেননি শাহরুখ। আনন্দে বারান্দা থেকে লাফ দেওয়ার কথা মাথায় আসে তাঁর। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সেখান ফিরিয়ে এনেছিল তাঁর মেয়ে সুহানা।

RELATED Articles