‘কারোর চুমু খাওয়ার ভঙ্গি ভালো তো কারোর হাসি, তাই সেক্স বারবার’, ফের যৌনজীবন নিয়ে অকপটে শ্রীলেখা

পুরুষদের নানান আবদারে এবার অতিষ্ঠ হয়ে উঠেছেন শ্রীলেখা। তাই তাদের দূরে সরাতে নাকি রোজ একটা করে আপেল খাচ্ছেন তিনি। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী, “রোজ একটা করে ইভের আপেল, অ্যাডামদের দূরে রাখে”। তবে তাঁর আপেল খাওয়ার ভঙ্গি দেখে একেবারেই পুরুষরা দূরে সরে যাবেন না, বরং আরও কাছে সরে আসবেন।

তবে কী তিনি তাই-ই চাইছেন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শ্রীলেখা জানালেন যে, সারা ক্ষণ পুরুষদের ঘ্যানঘ্যানানি আর ভাল লাগছে না। কেউ কফি ডেটে যেতে চান। কেউ মুখোমুখি গল্প করার অনুরোধ জানান”। তাঁর পাল্টা প্রশ্ন, “ সব আর কত দিন ভাল লাগে”?

আরও পড়ুন- ফের গরীবের মসীহা সোনু সুদ! যুবকের আর্তিতে তাঁকে চাকরি দিয়ে সাহায্য করলেন অভিনেতা 

আসলে অভিনেত্রী যে বেশ রোম্যান্টিক তা সকলেরই জানা। জীবনকে নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন তিনি। তাই বৃষ্টি ভেজা দিন এলেই তাঁর মনও আরও বেশি ভিজে ওঠে রোম্যান্টিসিজমে। কিন্তু তাহলে তো পুরুষদের আরও কাছে টানার কথা।

এই বিষয়ে শ্রীলেখার দাবী, তিনি রোম্যান্টিকই রয়েছেন। তবে এক পুরুষের মধ্যে ভালোবাসার সব গুন তিনি একেবারেই খুঁজে পাচ্ছেন না। অভিনেত্রীর কথায়, “কারোর চুমু খাওয়ার ভঙ্গি ভাল লাগে। কারওর রোম্যান্টিক হাসি। কেউ হয়তো খুবই বুদ্ধিদীপ্ত। ফলে, এক এক করে ভালবাসার পুরুষের সংখ্যা বাড়ছেই। এটা ভাল লাগছে না”।

তবে কী কারোর মধ্যেই সেই গুন নেই? শ্রীলেখার কথায়, আছে। এক মাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে পুরুষের যাবতীয় গুণ খুঁজে পেয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, সৌমিত্র কাকুর পর এমন এক জনকেও দেখলাম না যাঁর সঙ্গে উদ্দাম প্রেম সম্ভব

আরও পড়ুন- চুপিসারে জবাকে বিয়ে সারলেন নোবেল, ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

অভিনেত্রী বিস্ফোরক হয়ে বলেন, “আমার কাছে পুরুষের বয়স, ধর্ম কোনও বিষয় নয়। এজ নো বার, কাস্ট নো বার, সেক্স বারবার তাঁর প্রশ্ন, এই প্রজন্মে তেমন জোরালো প্রেমিক তো পেলই না। কেউ কী এমন আছেন যিনি এক দেখাতেই ভাসিয়ে নিয়ে যাবেন তাঁকে? এই কারণেই শ্রীলেখা আপেল দিয়েঅ্যাডামদের দূরে রাখতে চাইছেন।

RELATED Articles