আচ্ছা চলতা হুঁ, দুয়ায়োঁ মে ইয়াদ রাখনা, কলার টিউন শুনিয়ে কাকে বিদায় বার্তা দিচ্ছেন মুকুল পুত্র শুভেন্দু?

বর্তমানে বাংলায় রাজনীতিতে বিরোধী শক্তি হিসাবে বেশ অনেকটা জায়গা নিয়েই উঠে এসেছে পদ্ম শিবির। ৭৫টি আসন নিয়ে তারা এখন বিধানসভায় মূল বিরোধী শক্তি।

কিন্তু প্রসঙ্গটা বদলাচ্ছে অন্য জায়গায়। অনেক তৃণমূল ত্যাগী রয়েছেন যারা বিজেপিতে গিয়েছিলেন একটা টিকিট পাওয়ার আশায়। অনেকে টিকিট পেয়েছিলেন কিন্তু জিততে পারেননি। এদের মধ্যে সবচেয়ে লজ্জাজনক হার হয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের।

এতদিন তিনি যে আসন থেকে তৃণমূলের হয়ে জিতে এসেছেন সেই বীজপুর আসন থেকে এবার বিজেপির হয়ে দাঁড়িয়ে গো হারান হেরেছেন শুভ্রাংশু। বাবা মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে জিতলেও ছেলের হারে চমকে গিয়েছে সকলে।

এর মধ্যেই গত পরশু শুভ্রাংশু ফেসবুকে একটা পোস্ট দেন, “জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।”স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে এই পোস্টের তীর বিজেপির দিকে।

যদিও দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন ফেসবুক পোস্ট যার যার নিজস্ব ব্যাপার। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই‌। তবে এবার শুভ্রাংশু রায় কে ফোন করলে যে কলারটিউন শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপি তিনি ছেড়ে দেবেন।

অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার আচ্ছা চলতা হুঁ দুয়ায়োঁ মে ইয়াদ রাখনা শুভ্রাংশু কলারটিউন রেখেছেন ফোনে। কাকে এই বিদায়বার্তা দিচ্ছেন মুকুল পুত্র? সেটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যাচ্ছেন।

এবার আবার তিনি পদ্মফুল ছেড়ে ঘাসফুলে ফেরত আসবেন কি না সেটাই দেখার।

RELATED Articles