আজকের রাশিফল – মঙ্গলবার ১ জুন ২০২১
আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮।
আপনার শুভ বর্ণ: সবুজ ও কমলা।
সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম:
সকাল: ৫:২৪-৮:০৬, ৯:৫৪-১২:৩৪
বিকাল: ৩:১৪-৫:৫৬
রাত: ৬:৪৩-৭:৩২, ৮:৫৬-১০:২২ এর মধ্যে।
আজকের রাশিফল
মেষ রাশি:
মেষ রাশির জাতক জাতিকার দৈনন্দিন কাজ কর্মে আজ সাফল্য লাভের আশা। চাকরিজীবী ও ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বাণিজ্যে বন্ধুর সাহায্য ও পরামর্শ লাভের যোগ প্রবল। ভাই বোনের সাথে চলতে থাকা সকল মতভেদ আপনার ঐকান্তিক প্রচেষ্টায় দূর হয়ে যাবে।
বৃষ রাশি:
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সাফল্যের। বহু দিনের কাঙ্খীত পদোন্নতি লাভের যোগ। প্রভাবশালী রাজণৈতিক নেতার তদবিরের ফলে সাফল্য আসবেই। শিক্ষক গবেষক ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িতদের জন্য সু সংবাদ আসন্ন। নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ আসবে।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতক জাতিকার আজ ভাগ্য বলবান থাকবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কোনো চেষ্টায় সফল হতে পারবেন। শিক্ষা জীবনে চলমান প্রতিকূলতা ও বাধা শিক্ষকের সহায়তায় দূর হতে চলেছে। ধর্মীয় আধ্যাত্মীক সাধনার ক্ষেত্রে অগ্রগতির আশা। আপনার গবেষণা ও অধ্যায়ণ আপনার ভাগ্যর মোড় ঘুড়িয়ে দেবে।
কর্কট রাশি:
কর্কট রাশির জাতক জাতিকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আসবে অপ্রত্যাশিত লাভ। শেয়ার ব্যবসায়ী বা ফরেক্স এর ব্যবসায়ী উভয়েই আজ বিপুল লাভের আশা করতে পারেন। ব্যাংক ঋণ বা শিক্ষা ঋন গ্রহণের ক্ষেত্রে অগ্রগতির আশা। সকল প্রতিকূলতা ভুলে নিজের কাজে মনযোগী হতে হবে। প্রশাসনের কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক জাতিকার ব্যাচেলার জীবনে বিয়ের যোগ প্রবল। বিবাহ সংক্রান্ত আলোচনায় অনেক অগ্রগতির দিন। অংশিদারী বা যৌথ ব্যবসায় সাফল্য লাভের আশা। সংসার জীবনে জীবনে সাথীর সাহায্য খুব প্রয়োজন হবে। আজ ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় বহুগুণে বাড়তে চলেছে।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি নিজের পরিশ্রমে ভাগ্যকে জয়ের। কর্মস্থলে এমন কোনো কাজের দায়িত্ব পাবেন যা অন্যরা করতে ভয় পাবে। সে কাজে আপনি সফল হতে চলেছেন। সহকর্মীদের হিংসা হবে আপনার পাথেও। শারীরিক অবস্থার উন্নতি হবে। অধিনস্ত কর্মচারীর বিশ্বস্ততায় ব্যবসায়ীক বড় লোকসান থেকে রক্ষা পেতে পারেন।
তুলা রাশি:
তুলা রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজে সাফল্য লাভের দিন। মনের মধ্যে আনন্দের ফাল্গু ধারা বহমান রবে। বিকালে প্রিয় মানুষটির সাথে কোথাও বশে একটা প্রেম ভালোবাসা বিনিময়ের সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আরো বেশি মনযোগী হতে হবে। অনলাইনের প্রতি আসক্তি কাটাতে সক্ষম হবেন।
বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিবারিক বন্ধন দৃঢ় করার দিন। আজ শুধু মা বাবার স্নেহ মমতায় সিক্ত হবেন। আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের মিলন মেলায় পরিনত হবে গৃহ। বাল্যবন্ধুর সাফল্যে গর্বিত হওয়ার পালা। নিজের জমি ভূমি আবাসন ক্রয়ের চেষ্টায় সকলের সাহায্য লাভ।
ধনু রাশি:
ধনু রাশির জাতক জাতিকার উচ্চ শিক্ষা সংক্রান্ত সকল যোগাযোগে আজ আশাতীত সফলতা আসবে। গণমাধ্যমে কাজের স্বপ্ন পূরণের দিন। হটাৎ করেই প্রকাশিত হবে আপনার লুকায়িত মেধা। সফল হবেন জীবনের ছন্দময় পথে। অনলাইন সেবাদানের উদ্দেশ্যে নেওয়া উদ্যোগ বাস্তবায়নে আর দেরি করা ঠিক নয়।
মকর রাশি:
মকর রাশির জাতক জাতিকার আজ আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠার দিন। সকালে এমন কোনো পরিকল্পণা নিতে পারেন যা দিয়ে আপনার আয় রোজগা অনেক বৃদ্ধি পাবে। আজ কিছু অর্থ সঞ্চয়ের সুযোগ গ্রহন করুন। অহেতুক ব্যয় ভবিষ্যতের সুরক্ষার দেওয়ালকে দূর্বল করে তোলে।
কুম্ভ রাশি:
কুম্ভের জাতক জাতিকার দিনটি সব দিক দিয়েই লাভের। উচ্চ শিক্ষায় অগ্রগতি কর্মস্থলে স্থায়ী পদায়ন, সাংসারিক জীবনে সাফল্য সহ নানা ঘটনা ঘটবে আজ। নিজের ভাবাবেগকে দমন করতে পারলে আজ ব্যক্তি জীবনেও আপনি সফল হবেন। শুভ বৃহস্পতির প্রভাবে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চেষ্টা করুন।
মীন রাশি:
মীনের জাতক জাতিকার ভাগ্য ও কর্মোন্নতির জন্য বিদেশ গমনের দিন। বৈদেশিক সকল কাজে আজ সফল হবেন। আমদানী রপ্তাণী ব্যবসায় আয় রোজগার বৃদ্ধির চেষ্টা হবে সফল। ব্যক্তিগত কাজের প্রয়োজনে দূরে কোথাও যাত্রা করতে পারেন। শিক্ষার্জনের জন্য অর্থ ব্যয় হলেও সেটাই আপনার শ্রেষ্ঠ বিনিয়োগ।






