প্রিয়াঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে নস্টালজিয়া উস্কে দিলেন রাহুল, তবে কী মান-অভিমানের পালা শেষ?

তিনি এখন রাজা নামেই যেন বেশি পরিচিত। ‘দেশের মাটি’-তে তাঁর অভিনয় বরাবরের মতোই সকলকে মুগ্ধ করেছে। টেলিভিশনের পর্দায় মাম্পির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাজা। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। তবে এখন তিনি করোনা আক্রান্ত, এর উপর লকডাউন থাকায় শুটিংও বন্ধ। ফলে বাড়িতেই থাকছেন অভিনেতা।

এমনিতেই তিনি ইনস্টগ্রামে বেশ সক্রিয়। নানান ছবি মাঝেসাঝেই পোস্ট করে থাকেন অভিনেতা। তবে তাঁর নতুন পোস্টকে ঘিরেই তৈরি হল জল্পনা। তাঁর এই পোস্ট নেটিজেনদেরও যেন অনেকটা নস্টালজিক করে তুলল।

আরও পড়ুন- এবার চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংকে এক হাত নিলেন সোনু নিগম! করলেন এই ভিডিও পোস্ট

সম্প্রতি, নিজের প্রাক্তন স্ত্রী ও টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন রাহুল। না, নতুন কোনও ছবি নয়। বরং তাদের জুটির প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর থেকে একটি ছবি পোস্ট করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন, “জুটিতে দুটিতে”।

তাঁর এই নতুন পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। রাহুল ও প্রিয়াঙ্কার আইনি মতে ডিভোর্স না হলেও দীর্ঘদিন আলাদাই থাকেন তারা। কিন্তু তবে কী এবার এই দুরত্ব মিটতে শুরু করল। বরফ কী তবে গলছে? এখন এই প্রশ্নই সকলের মুখে মুখে।

পুরনো এই ছবি পোস্ট করে পুরনো স্মৃতিকে যেন উস্কে দিলেন রাহুল। অনেকেরই মত, তবে কী ফের কাছাকাছি আসতে চলেছেন এককালের এই হিট জুটি। তাদের মধ্যেকার মনোমালিন্য ভুলে ফের কী এক হচ্ছেন তারা। তবে অভিনেতা এই বিষয়ে একেবারে ‘স্পিক টি নট’।

এক নেটিজেন কমেন্ট করেছেন, “তোমরা সব সময় এক সঙ্গে থেকো, যতই ঝড় আসুক, তোমাদের জুটি সেরা ছিল”। কেউ বা লিখছেন, “হয় হয়, আমারও মাঝে মাঝে আমার এক্স কে মনে পড়ে”। অনেকেই আবার রাহুল প্রিয়াঙ্কা পুত্র সহজের কথাও টেনে এনেছেন। একজন তো বলেই ফেলেছেন, “সহজেই সব সহজ করে দিল”। আর এক নেটিজেন লেখেন, “সহজের কথা ভেবে কি আবার এক সঙ্গে হওয়া যায় না”?

এরপরও রাহুল-প্রিয়াঙ্কা কী করবেন, তা তো একান্তই তাদের নিজেদের সিদ্ধান্ত। তবে অভিমানের পাহাড় কী ভাঙতে শুরু করেছে? অন্তত রাহুলের পোস্টে তেমনটাই জানান দিচ্ছে। পরবর্তীকালে তাদের সম্পর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে তাদের অনুরাগী মহল।

RELATED Articles