সম্প্রতিকালে, ধারাবাহিক জিনিসটি আমাদের মা-কাকিমাদের জন্য জীবনের যেন এক অবিছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিনের কাজ করা, খাওয়া-দাওয়ার মতোই, ধারাবাহিক দেখাটাও এখন রোজকার রুটিনের মধ্যেই পড়ে। এটাই তাদের জীবনে রসদের সঞ্চার করে। সারাদিন সংসারের জন্য নিজের সবটুকু দেওয়ার পর এই ধারাবাহিকই যেন তাদের আবার চাঙ্গা করে তোলে।
বেশ কিছু ধারাবাহিক রয়েছে, যা মানুষের জীবনে দাগ কেটে যায়। এর মধ্যেই একটি হল জি বাংলার ‘কড়ি খেলা’। মোটে মাস দুই হল এই ধারাবাহিক শুরু হয়েছে। তবে প্রথম থেকেই বেশ পছন্দ করেছে এই ধারাবাহিককে দর্শক।
আরও পড়ুন- মহৎ উদ্যোগ গায়কের! বিনামূল্যে অক্সিজেন পরিষেবা শুরু করলেন রূপম ইসলাম
স্বামীহারা এক মেয়ের সিঙ্গেল মাদার হয়ে ওঠার গল্পে চোখ ভিজেছে দর্শকের। একা হাতে বাচ্চা, শাশুড়ি, সংসার চালিয়েছে পারমিতা। তবে তাঁর শাশুড়ি চান পারমিতা আবার নতুন করে নিজের জীবন শুরু করুক।
কিন্তু তাতে একেবারেই রাজী হয়না পারমিতা। এরপর ঘটনাচক্রে অপূর্ব নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয় পারমিতার। তিনিও স্ত্রী হারা। তাঁর রয়েছে দুই মেয়ে। আর অবশেষে নানান ঘটনার পর পারমিতার সঙ্গে বিয়ে হয় অপূর্বর।
এরপর তাঁদের বিবাহিত জীবনের নানান টানাপোড়েন শুরু হয়। এমনকি পারমিতাকে অপূর্বর বড় মেয়ে সৃজা একেবারেই মেনে নিতে পারে না। আর এই নিয়েই এগোতো থাকে ধারাবাহিকের গল্প।
কিন্তু বাধ সাধল করোনা। করোনা পরিস্থিতির কারণে ৫০টি পর্ব সম্প্রচার হওয়ার পরই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। তবে সম্প্রতি একটি নতুন প্রোমো দিয়ে ‘কড়ি খেলা’ ধারাবাহিক ফের ফিরছে বলে জানানো হয়।
এই প্রোমোতে দেখা যাচ্ছে যে, অপূর্বর বড় মেয়ে সৃজা প্রথমবার রজঃস্বলা হয়েছে।যেহেতু এই বিষয়টি সম্পর্কে সে একেবারেই অজ্ঞাত, তাই সে রীতিমতো ভয় পেয়ে যায় সৃজা। তাঁর মনের ভিতর চলতে থাকে নানান টানাপড়েন। যা সে তার বাবাকেও বলতে পারছে না।
আরও পড়ুন- পড়াশোনার চাপ বেড়েছে, সোজা প্রধানমন্ত্রীকে নালিশ করে বসল খুদে, দেখুন ভাইরাল ভিডিও
এখানেই তাঁর পাশে এসে দাঁড়ায় তাঁর নতুন মা পারমিতা। তাঁকে কাছে টেনে নিয়ে বোঝায় যে এই কারণেই তো মেয়েরা মা হয়ে ওঠে। এই পর্ব দিয়ে এই ধারাবাহিকের মাধ্যমের পিরিয়ড সম্পর্কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ধারাবাহিক নির্মাতারা। এছাড়াও, পিরিয়ড নিয়ে যে কোনও ছুঁৎমার্গ থাকা উচিত নয়, এও সকলকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এভাবেই কী তাহলে সৃজার সঙ্গে তাঁর নতুন মায়ের দূরত্ব ঘুচবে? তা তো পরবর্তী পর্বই বলবে।






