সবুজ শাকসবজি সদাই শরীরের জন্য ভালো। আর বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে নিজের দেহের ইমিউনিটি বাড়ানোর জন্য সবজি খাওয়া অত্যন্ত উপকারী। কিন্তু কি জানেন আপনার অজ্ঞাতেই কিছু সবজি আপনার শরীরের ক্ষতি সাধন করে। যে সবজি অত্যাধিক পরিমাণে খাওয়া মানব শরীরের জন্য হানিকারক। চলুন দেখে নেওয়া যাক কোন কোন সবজি মানুষের শরীরে ক্ষতিসাধন করতে পারে-
ফুলকপি
মূলত শীতকালীন এই সবজিটিকে পছন্দ করেন বহু মানুষ। তবে পেটের সমস্যা বাড়াতে এর জুড়ি মেলা ভার। এই সবজিটি গ্যাস অম্বলের মত মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা তৈরি করতে পারে। আসলে, এই সবজির অভ্যন্তরে প্রচুর পুষ্টি পাওয়া যায় যা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করে। তবে এর ভিতরে রাইফনোজ নামে একটি যৌগ পাওয়া যায় যা এক ধরণের কার্বস। আমাদের শরীরে এ জাতীয় যৌগটি পুরোপুরি হজম করার ক্ষমতা নেই।
বিট
এটিও একটি শীতকালীন সবজি। শরীরে রক্তের ঘাটতি মেটাতে, ওজন কমানোর জন্য বিট খান অনেকেই। তবে অত্যধিক পরিমাণ এই সবজি খাওয়া উচিত নয়। এই সবজি বেশি পরিমাণে খেলে প্রস্রাবের রঙ লাল বা গোলাপী দেখা শুরু করে। এর কারণ হ’ল বীটরুটের অভ্যন্তরে থাকা উপাদানগুলি। তাই সীমিত পরিমাণে এই সবজি খাওয়া উচিত।
মাশরুম
মাশরুম বা খুব সহজ ভাষায় ব্যাঙের ছাতা। এই সবজিটি পছন্দ করেন অনেকেই আবার অনেকেই করেন না। মাশরুমের মধ্যে খাদ্যগুণও প্রচুর পরিমাণে থাকে, যা নিরামিষাশীদের দেহে অত্যাবশ্যকীয় উপাদানগুলির চাহিদা মেটায়।
কিন্তু সাবধান! সব মাশরুমই কিন্তু খাওয়ার উপযোগী নয়। কিছু মাশরুম বিষাক্ত হয়। আর তা খেলে ত্বকের সমস্যা, এলার্জি, পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তাই খাওয়ার আগে ভালো করে দেখে নেওয়া উচিত যে সেটা খাওয়ার উপযুক্ত কিনা।
গাজর
এটিও মূলত একটি শীতকালীন সবজি। রান্না থেকে সালাদ সবেতেই এই সবজিটির গ্রহণযোগ্যতা বিশাল। তবে এই সবজিও বিশাল পরিমাণে খাওয়া উচিত নয়। চিকিৎসকেরা বলেন, আপনি যদি অতিরিক্ত পরিমাণে গাজর সেবন করেন তবে আপনার ত্বকের রঙ হলুদ বা কমলাতে পরিবর্তিত হয়। কারণ, গাজরে বিটা ক্যারোটিন থাকে যা আপনার দেহে অতিরিক্ত প্রবেশ করে। তবে এর পরিমাণের কারণে এটি রক্তে প্রবাহিত হয় না এবং আপনার ত্বকে জমা হয়। এবং যা আপনার ত্বকের রঙ পরিবর্তনের কারণ হতে পারে।
আরও পড়ুন- মোদীর CoWin-এর পাল্টা মমতার বেনভ্যাক্স! চালু আজ থেকেই
কমলা লেবু
বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে যে কোনও ধরনের লেবু খাওয়া অত্যন্ত প্রয়োজন। লেবুর মধ্যে তাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা ত্বক, দাঁত, হাড়, ভালো রাখতে সাহায্য করে। কিন্তু এই মরশুমি ফলটি অত্যাধিক পরিমাণে খাওয়া উচিত নয়। এর থেকে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা। খালি পেটে লেবু খেলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায়। পেপসিন আমাদের হজমে সাহায্য করে। মূলত প্রোটিন হজম করায়, এদিকে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পেপসিন কে ভেঙে ক্ষতিকর এনজাইম তৈরি করে। ফলে খাবার হজম হতে অসুবিধা হয়। এমনকি পেপটিক আলসারের সম্ভাবনাও থেকে যায়।






