কীভাবে ছেলের সঙ্গে রবিবার কাটাচ্ছেন রাজা? ছেলের ছবি পোস্ট করতেই নেট পাড়ায় হইচই

একসময় ওম-তোড়া বলতে মানুষের ক্রেজ দেখার মতো ছিল। ‘ভালোবাসা ডট কম’-এর সেই জুটি তখন টেলিভিশনে হিট। তাদের দুজনের রসায়ন শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, রিয়েল লাইফেও ফুটে ওঠে। এই ধারাবাহিক করতে গিয়েই প্রেমে পড়ে ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী।

দীর্ঘদিনের সম্পর্ককে কিছু বছর আগেই পরিণতি দেন তারা। এরপর গত এপ্রিল মাসেই তাদের ঘর আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। ভগবান শিবের নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন কেশব। এখন ছেলেকে নিয়েই বেশিরভাগ সময় কাটছে মা-বাবার।

আরও পড়ুন- ছেলের জন্মের আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী! ছোট্ট ছেলেকে নিয়েই নতুন দিশার খোঁজে স্ত্রী মেঘনা 

ছেলের ছবি পরিস্কারভাবে কখনও প্রকাশ্যে আনেন নি রাজা বা মধুবনী কেউই। ছেলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন বটে, কিন্তু তাতে কেশবের মুখ দেখা যায় না। রাজা হোক বা মধুবনী, দুজনেই ছেলেকে নিয়ে নিজেদের নানান অভিব্যক্তি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

ছেলের জন্মের প্রথমের দিকে তাঁকে কোলে নিতে পারতেন না রাজা। কারণ, তিনি রোজ শুটিং ফ্লোরে যেতেন, আর সেই সময় করোনার বাড়বাড়ন্তের ফলে ছেলেকে দূর থেকে দেখেই মনের সাধ মেটাতেন। বেশ দুঃখপ্রকাশও করেন এই  নিয়ে।

আরও পড়ুন- ছেলের একমাসের জন্মদিনে মহান উদ্যোগ সোনালীর! ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিলেন অন্ন

তবে এখন লকডাউনের জেরে শুটিং পাড়া বন্ধ। ‘শুট ফ্রম হোম চলছে। তাই এখন রাজার পুরো সময়টাই কাটছে ছেলেকে নিয়ে। আজ, রবিবার একটি ছবি পোস্ট করেছেন রাজা। তাতে দেখা যাচ্ছে, তাঁর পাশে শুয়ে রয়েছে ছোট্ট কেশব। মধুবনীও ছবিতে রয়েছেন। মায়ের সঙ্গে খেলছে খুদে। এই মিষ্টি ছবি পোস্ট করে রাজা ক্যাপশনে লেখেন, “কেশবের সঙ্গে রবিবার দুপুর”।

সুতরাং, ছেলের সঙ্গে যে বাবার সময় বেশ ভালোই কাটছে, তা আর বলার প্রয়োজন পড়ে না। মিষ্টি এই ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বেশ সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিয়েছে রাজার কমেন্ট বক্স।

RELATED Articles