জি ৭ সামিটে জায়গা পেল ভারত! বিশ্বকে  ‘One Earth, One Health’-এর বার্তা মোদীর

জি ৭-এর সদস্য না হয়েও‌ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জি-৭ সামিটে যোগ দিলো নরেন্দ্র মোদীর ভারত।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতেই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার থেকে শুরু হয়েছে জি-৭ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে তিন দিনের সামিট। এদিন ভার্চুয়ালি সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে বিষয় হিসেবে তিনি গুলো ধরেন ‘One Earth, One Health’-এর ভাবনা।

অতিমারী আবহে অন্যান্য দেশ ভারতকে যেভাবে সাহায্য করেছে সেই বিষয়েও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রবিবার বাকি দুটি পর্বেও ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী’র।

এদিন প্রধানমন্ত্রী’র দফতরের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এদিনের সামিটে দেশের একাধিক কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্যনীতি, শিল্প, বানিজ্যিক ক্ষেত্রে সরকারের অবদানের পাশাপাশি উন্মুক্ত ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, টিকাকরণ নীতি পরিচালনা সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত উন্নত অর্থনৈতিক বিশ্বের এই গোষ্ঠীর সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে এ বছর এই জোটের অভিমুখ চিন-বিরোধী, তা স্পষ্ট। আর তাই এইবারের সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও অন্যান্য খবর