রিপাবলিক টিভিতে ফিরছেন অর্ণব গোস্বামী, জাতির উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

বেশ কিছুদিন ধরে দেখা রিপাবলিক টিভিতে দেখা মিলছিল না অর্ণব গোস্বামীর। তিনি কোথায়, কেন তাঁকে রিপাবলিকের কোনও চ্যানেলের কোনও অনুষ্ঠানে দেখা যাচ্ছে না, এ নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। তবে এবার রিপাবলিক টিভির তরফে জানানো হয় যে অর্ণব গোস্বামী ফিরছেন।

রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের অনুপস্থিতি লক্ষ্য করে অনেকেই নানান প্রশ্ন তোলেন। তবে অবশেষে আজ, শুক্রবার রিপাবলিক টিভির তরফে জানানো হয়েছে যে আগামী ২১শে জুন রাত ৯টায় তর্ক-বিতর্কের অনুষ্ঠানে ফিরবেন অর্ণব গোস্বামী। এই খবর পেয়ে স্বভাবতই বেশ খুশি অর্ণবের ভক্তরা।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামী আম পাহারায় ৪ নিরাপত্তারক্ষী, ৬ শিকারি কুকুর, দাম শুনলে চোখ কপালে উঠবে 

অর্ণব গোস্বামীকে শেষ দেখা যায় ২রা মে রিপাবলিক বাংলা চ্যানেলে দেখা গিয়েছিল তাঁকে। সেদিন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ছিল। সম্প্রতি, রিপাবলিক টিভি একটি ভিডিও শেয়ার করে যাতে ব্যাকগ্রাউন্ডে অর্ণবের স্বর শোনা যায়।

শোনা যায়, অর্ণব বলছেন, “সময়ের ওপারে আমি আমার ভাষার পরোয়া করব না। সময়ের ওপারে আমি আমার কথারও পরোয়া করব না। সময়ের ওপারে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। আমি বেরিয়ে এসেছি কারণ আমার সঙ্গে সাংবাদিকতার জগতের একগুচ্ছ তরুণ যোদ্ধা রয়েছে। আমরা আসছি সাংবাদিকতার নিয়ম ভাঙতে”।

এই ভিডিওতে অর্ণবকে আরও বলতে শোনা যায় যে “আমি আজ সকলকে বলতে চাই যে আমার কাছে মানুষের সমর্থন রয়েছে তাই আমি ভয় পাই না। এটা ভারতের জনগণের জয়”।

যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটি সেই সময়কার ভিডিও যখন মুম্বই বেআইনি গ্রেফাতারি থেকে বেরিয়ে আসেন। রিপাবলিক টিভির পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে ফোন কল, ই-মেল, নানান মেসেজে ভরে গিয়েছে অর্ণবের ব্যাপারে।

আরও অন্যান্য খবর