ব্রিটিশদের দেওয়া ‘ইন্ডিয়া’ নাম কেন থাকবে, নাম বদলে দেশের নাম হোক ‘ভারত’, নতুন দাবী কঙ্গনার

কঙ্গনা রানওয়াত ও বিতর্ক, এরা যেন একে অন্যের পরিপূরক। কঙ্গনার সঙ্গে বিতর্কের এক পুরনো সম্পর্ক রয়েছে যেন। অভিনেত্রীর নানান কথাই যেন শেষে গিয়ে বিতর্কের রূপ নেয়। কিছুদিন  আগেই এমনই কারণে খোয়া গিয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। কিন্তু হাল ছাড়েননি তিনি। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দিব্যি নিজের মত পোষণ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি তাঁর দাবী, দেশের নাম ইন্ডিয়া রাখা যাবে না। এই নাম পাল্টাতে হবে। নাম পাল্টে দেশের নাম কেবল ‘ভারত’ রাখা হোক। তাঁর মতে, ইন্ডিয়া নাম টি দেওয়া ব্রিটিশদের। এটি ‘স্লেভ নেম’, শাসকের করা ক্রীতদাসের নামকরণ এটি। এই নামের মধ্যে কোনও গৌরব নেই বলেই মনে করেন কঙ্গনা।

আরও পড়ুন- ‘নুসরতকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান মেয়ে বলে মনে হত’, অভিনেত্রী-সাংসদের বিয়ে বিতর্কে সরব রাজ চক্রবর্তী

টুইটারে তিনি নেই ঠিকই। তবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ভারতীয় সংস্করণ ‘কু’-তে সারাক্ষণ সক্রিয় তিনি। সেখানেই নিজের এই নতুন মতামত পোষণ করেছেন কঙ্গনা।

তাঁর মতে, “ভারতের উত্থান তখনই সম্ভব যখন এর শিকড়ের সঙ্গে প্রাচীন আধ্যাত্মবাদ ও জ্ঞানের যোগ থাকবে। এটাই আমাদের মহান সভ্যতার আত্মা। বিশ্ব আমাদের দিকে উঁচু নজরে তাকাবে এবং আমরা বিশ্বনেতা হিসেবে উঠে আসতে পারব। যদি আমাদের নগরকেন্দ্রিক উন্নতি হয়। তা বলে সেটা যেন পশ্চিমী দুনিয়ার অক্ষম অনুকরণ না হয়। বরং বেদ, গীতা ও যোগাসনের শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা কি এই দাসত্বের নাম ‘ইন্ডিয়া’কে বদলে ‘ভারত’ করে দিতে পারি না”।

শুধু তাই-ই নয়, কঙ্গনার দাবী, ‘ইন্ডাস ভ্যালি’ তথা সিন্ধু উপত্যকা থেকেই ‘ইন্ডিয়া’ নামকরণ হয়েছে। তাঁর মতে, কেবল জন্মের হিসেবে নামকরণ করা উচিত নয়। তিনি এও বলেন যে ভারত নামের মধ্যে অনেক অর্থ রয়েছে, ‘ভা’ কথার অর্থ হল ‘ভাব’, ‘র’-এর অর্থ ‘রাগ’ ও ‘ত’-এর অর্থ হল ‘তাল’।

কঙ্গনার এই পোস্টে সহমত পোষণ করেছেন অনেকেই, আবার কেউ কেউ এর বিরোধিতাও করেছেন। নানান মানুষের নানান মত। তাঁর এই পোস্ট যে স্বাভাবিকভাবেই বিতর্কের রূপ নেবে, তা আর আশ্চর্যের কিছু নেই।

আরও পড়ুন- ‘বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখেই পাগল’, সায়নী এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় অশালীন আক্রমণ অভিনেত্রীকে

নেটিজেনদের কারোর মতে, “কেবল নাম পালটে দিলেই কোনও দেশ পালটে যায় না। যতক্ষণ না দেশের মানুষ ও তাঁদের মনোভাব বদলাচ্ছে ততক্ষণ দেশ বদলাবে না”। আবার একজন কটাক্ষ করেই লেখেন, “সামান্য সংস্কৃত জ্ঞান ও পৌরাণিক ভারত সম্পর্কে ধারণা থাকলেই কঙ্গনা বুঝতে পারবেন দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ‘ভরত’-এর নাম থেকেই দেশের নাম হয়েছে ভারত”।

আরও অন্যান্য খবর