বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিলেন মুকুল রায়। বিজেপির বিধায়ক হিসেবে জিতলেও মুকুল রায় এখন তৃণমূলে। এই কারণে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্য তিনি মনোনয়ন দাখিল করায় বিতর্ক তৈরি হয়েছে। সাধারণত, বিধানসভার রীতি অনুযায়ী, এই কমিটির প্রধান হিসেবে থাকেন বিরোধী দলের বিধায়ক। তবে এই প্রথার ব্যতিক্রম হতেই পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্য সরকারের নানান খরচ-খরচার উপর নজরদারি করে। স্বচ্ছতা যাতে বজায় থাকে, এই কারণে এই কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককে। সেই রীতি লঙ্ঘন গতেই সরব হয়েছে বিজেপি।
বিজেপির দাবী, মুকুল রায়ের বিধায়ক পদে থাকারই কোনও অধিকার নেই। এরপরও তিনি এই কমিটিতে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দেন কী করে, সে নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর অনুযায়ী, এদিন দুপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা করেন মুকুল রায়। এই কমিটির মোট সদস্য সংখ্যা ২০। এর মধ্যে শাসকদলের সদস্য থাকবে ১৪ জন, বাকী বিজেপির সদস্য।
গেরুয়া শিবিরের পক্ষ থেকে ৬ জন বিধায়ক নাম জমা দিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন অশোক লাহিড়ি, মনোজ টিগ্গা, শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, পবন সিং, নির্মল ধারা।
আরও পড়ুন- করোনা ভাইরাস নিয়ে গবেষণা করার জন্য উহান ল্যাবকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, দাবী চীনের
মুকুল রায়ের মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিরোধিতা করেছে গেরুয়া শিবির। তাদের দাবী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসেন বিরোধী দলের বিধায়ক। কিন্তু মুকুল রায় বিজেপির বিধায়ক হলেও, তিনি এখন তৃণমূলে। এই কারণে তাঁর এই পদ যাতে দ্রুত খারিজ করা হয়, এর জন্য স্পিকারকে চিঠি দেবে বিজেপি।





