ওড়িশার ‘বারমুডা ট্রায়াঙ্গল’! প্রায়ই ঘটে দুর্ঘটনা, উধাও হয় বিমান, কিন্তু কারণ আজও অধরা

গোটা বিশ্বে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যার সম্বন্ধে স্পষ্ট কোনও ধারণা মেলে না। এরকমই একটি অঞ্চল ‘বারমুডা ট্রায়াঙ্গল’। এই অঞ্চলে কোনও জাহাজ বা বিমান একবার প্রবেশ করলে তার কোনও হদিশ আর মিলত না। তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার এই অঞ্চলকে আবার ‘ডেভিল’স ট্রায়াঙ্গল’ও বলা হয়।

এই তিন বিন্দুর এক প্রান্তে রয়েছে পুয়ের্তো রিকো, একপ্রান্তে আমেরিকার ফ্লোরিডা ও আরেক প্রান্তে রয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। ১৯৪৫  থেকে ২০১৭ সাল পর্যন্ত এই অঞ্চলে একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে। তবে পরবর্তীকালে এই রহস্যের বৈজ্ঞানিক ভিত্তিক খোঁজ মেলে।

তবে এই বারমুডা ট্রায়াঙ্গলের মতো আরও দুটি ত্রিভুজ রয়েছে আর এর মধ্যে একটি তো আবার ভারতের মধ্যেই রয়েছে। একে বলা হয় ‘ভারতের বারমুডা ট্রায়াঙ্গল’।

‘ভারতের বারমুডা ট্রায়াঙ্গল’ যে তিন কাল্পনিক বিন্দু নিয়ে গঠিত হয়েছে তার একটি বিন্দু রয়েছে ওড়িশার আমারদা রোড এয়ারফিল্ডে, দ্বিতীয় বিন্দু রয়েছে ঝাড়খন্ডের চাকুলিয়ায় এবং তৃতীয় বিন্দুটি রয়েছে বাঁকুড়ার কাছে পিয়ারডোবায়। এই তিনটি কাল্পনিক বিন্দু যোগ করলে একটি ত্রিভূজ তৈরি হয়। এই কাল্পনিক ত্রিভূজই হল ভারতের রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল। গত ৭৪ বছর ধরে এই ত্রিভুজের রহস্যের কোনও কিনারা হয়নি। এই অঞ্চল ভারতীয় বায়ুসেনার অধীনে হওয়ায় সেভাবে কোনও তথ্য প্রকাশ হয়নি।

এই অঞ্চলে মোট ১৬টি বিমান দুর্ঘটনা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই যুদ্ধবিমান। এর জেরে প্রাণ গিয়েছে প্রায় ২৫ জনের। ওড়িশার আমারদা রোড বিমানঘাঁটি গড়ে উঠেছিল স্বাধীনতার আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। ১৯৪০ সালে ৩ কোটি টাকা খরচ করে গড়ে উঠেছিল এই বিমানঘাঁটি।

তবে ৬০০ একর জমির উপর গড়ে ওঠা এই ঘাঁটি এখন পরিত্যক্ত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম ব্যস্ত বিমানঘাঁটি ছিল এটি। ওড়িশার আমারদা রেল স্টেশনের খুব কাছে থাকার জন্য এই বিমানঘাঁটির নাম রাখা হয় আমারদা রোড এয়ারফিল্ড। যা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাসগোবিন্দপুর গ্রামের কাছে রয়েছে। এই অঞ্চলে প্রথম দুর্ঘটনাটি ঘটে ১৯৪৪ সালের ৪ই মে।

তবে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ১৯৪৫ সালে। ব্রিটিশ রয়্যাল যুদ্ধবিমান বি-২৪ লিবারেটর এবং অন্য আরও দুই যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। এই ভাবে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত শেষ দুর্ঘটনাটি ঘটে ২০১৮ সালে। কিন্তু প্রতি ক্ষেত্রেই দু’টি বিষয় একই ছিল। প্রথমত, বিমানগুলির মধ্যে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল না এবং দ্বিতীয়ত, আবহাওয়াও পরিষ্কার ছিল।

জানা যায়, এই আমারদা বিমানঘাঁটি ঝাড়খণ্ডের কাছে অবস্থিত।, ঝাড়খণ্ডের জাদুগোরার কাছে একটি ইউরেনিয়াম খনি আছে। এই ইউরেনিয়াম এক্ত তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয়তার ফলে যে কোনও বৈদ্যুতিমন যন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, এই অঞ্চলে প্রবেশ করলেই বিমানের রাডার কাজ করা বন্ধ করে দেয় আর এর জেরেই ঘটে দুর্ঘটনা। তবে এর আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও অন্যান্য খবর