স্বামীর মৃত্যুর পর থেকে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী-সঞ্চালক মন্দিরা বেদী। শোকবার্তা থেকে শুরু করে প্রশংসা, সমালোচনা সবই সহ্য করেছেন তিনি। গত বুধবার ভোরবেলা তাঁর স্বামী পরিচালক-প্রযোজক রাজ কৌশল চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
রাজের শবদেহ বাড়ি থেকে বের করে আনা থেকে শুরু অরে অ্যাম্বুলেন্সে দেহ তোলা পর্যন্ত নানান ছবি ও ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি শেষকৃত্যের নানান ছবি ও ভিডিওও দেখা গিয়েছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন- অনিন্দিতা-সৌরভের সম্পর্কে চিড়, মধুমিতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৌরভ, গুঞ্জন তুঙ্গে
সেই ভিডিও বা ছবিতে দেখা গিয়েছে, স্বামীর পাশ ছেড়ে একদণ্ডও সরেন নি মন্দিরা বেদী। স্বামীকে কাঁধ দিয়েছেন, আগুনের মালসাও হাতে তুলে নিয়েছেন। পিতৃতন্ত্রকে ভেঙে সেইসব রীতি পালন করেছেন মন্দিরা।
View this post on Instagram
সাধারণত, শবদেহে কাঁধ দেওয়ার দায়িত্ব থাকে পরিবারের পুরুষদের উপর। কিন্তু মন্দিরা বেদীর এমন কাজের জন্য নেট মাধ্যমে প্রশংসা পান তিনি। স্বামীকে কাঁধ দেওয়ার মতো দৃষ্টান্ত মুগ্ধ করে নেটিজেনদের।
তবে সেই প্রশংসা বেশীক্ষণের জন্য স্থায়ী হয়নি। নেট মাধ্যমে প্রশংসা করার মতো মানুষ থাকলেও, সমালোচনা করার মানুষের অভাব নেই। নেটিজেনদের একাংশ মন্দিরা বেদীর তাঁর স্বামীকে কাঁধ দেওয়া ও সৎকারের সময় তাঁর জিন্স, টি-শার্ট পরা নিয়ে নানান সমালোচনা করেছেন।
কেউ বলেছেন, “হিন্দু ধর্মে স্বামীর সৎকারে অংশগ্রহণ করেন না স্ত্রী। শ্মশানে যাওয়াও বারণ। এখানে এ সব কী হচ্ছে! কেউ কিছু বলছেও না”। আবার কারও মতে, স্বামীর মৃত্যুর পরে সাদা টি-শার্ট আর জিন্স পরে সেজে বাড়ির বাইরে বেরিয়েছেন মন্দিরা। কেউ কেউ আবার সাদা শাড়ি না পরার জন্য তোপ দেগেছেন মন্দিরাকে। জনৈক নেটাগিরক মন্দিরার ‘অভিনয়’-এর জন্য অস্কার দেওয়ার প্রস্তাব দিলেন।

https://twitter.com/sonamohapatra/status/1410938504306167808
এই বিষয়ে মন্দিরার পাশে দাঁড়ালেন গায়িকা সোনা মহাপাত্র। গতকাল, শুক্রবার টুইট করে এই সমস্ত পোস্টের সমালোচনা করেন তিনি। লেখেন, “কিছু মানুষ এখনও মন্দিরা বেদীর পোশাক এবং স্বামী রাজ কৌশলের শেষকৃত্যে তাঁর অংশগ্রহণ নিয়ে মন্তব্য করে চলেছেন। এ সবে আমাদের অবাক হওয়া উচিত নয়। মূর্খামিই তো বিশ্বের অন্যতম সংখ্যাগরিষ্ঠ উপাদান”।





