আজকাল টলিউডে কান পাতলেই একের পর এক গুঞ্জনের কথা উঠে আসতে থাকে। কিছুদিন আগেও অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে নানান বিতর্ক ঘটল। এরপরই গুঞ্জন উঠল শ্রাবন্তীর নতুন সম্পর্ককে ঘিরে, এরপর শোনা গেল কাঞ্চন মল্লিকের পরকীয়ার গুঞ্জন। এবার আবার গুঞ্জন দানা বাঁধল সৌরভ দাস ও মধুমিতা সরকারকে ঘিরে।
সৌরভ ও অভিনেত্রী অনিন্দিতা বসু দীর্ঘদিন ধরেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে কোনওদিন কোনও প্রশ্ন ওঠেনি। তবে শোনা যাচ্ছে, অনিন্দিতা এখন মুম্বইয়ে। এরই মধ্যে কাছাকাছি এসেছেন সৌরভ ও মধুমিতা। লকডাউনের আগে একসঙ্গে পার্টিও করতে দেখা গিয়েছে তাদের।
আরও পড়ুন- আশার আলো খুঁজছেন মিমি, প্রিয়জনের শরীর খারাপে মানসিকভাবে বিধ্বস্ত অভিনেত্রী
এই বিষয়ে অনিন্দিতার মত, “সম্প্রতি আমরা নতুন বাড়ি কিনেছি, সৌরভকে আমি অনেকদিন থেকে চিনি ওর সাথে অনেকদিন ধরে আছি, সুতরাং এসব বিষয়ে কর্ণপাত করতে আমি পারবো না”। এক সংবাদমাধ্যমে অনিন্দিতা সরাসরি বলেছেন “আপনাদের যা প্রশ্ন করার দরকার তা আপনারা সৌরভকে করুন আমাকে নয়। আমি এ নিয়ে কিছু বলব না”।
মধুমিতা ও সৌরভ একসঙ্গে মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবিতে অভিনয় করেছেন। সেখানে তাদের রসায়ন দর্শকের মনে ধরে। এবার কী তবে বাস্তবেও সেই রসায়ন পূর্ণতা পেতে চলেছে?
এই বিষয়ে অবশ্য সৌরভের দাবী, “আমি ও অনিন্দিতা দীর্ঘদিন ধরেই লিভ-ইনে আছি, আমরা খুব ভালো আছি। ও সোমবার ফিরে আসছে শহরে”।
তবে মুখে ভালো আছি বললেই বা নেটিজেনরা শুনবে কেন? তাদের মতে, বেশ কিছুদিন ধরেই সৌরভ ও অনিন্দিতা একের অপরের সঙ্গে ছবি পোস্ট করেননি, একসঙ্গে লাইভেও আসেননি। এই কারণেই সন্দেহ আরও দৃঢ় হয়। আর এর উপর ঘি ঢালে সৌরভের একটি পোস্ট।
কিছুদিন আগেই সৌরভ একটি ছবি পোস্ট করেন, তাতে সৌরভের মা, বাবা, বোন সকলেই রয়েছেন, কিন্তু অনিন্দিতা নেই। আর সবথেকে সন্দেহ জাগায় পোস্টের ক্যাপশনটি। তাতে লেখা, “স্থায়ী মানুষেরা”। এর মাধ্যমে কী তবে সৌরভ এটাই বোঝাতে চাইলেন, তাঁর পরিবারই শুধু তাঁর কাছে স্থায়ী। তাহলে অনিন্দিতা কোথায়? এমন প্রশ্নও উঠেছে।
View this post on Instagram
আরও পড়ুন- ১৫ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন আমির খান ও কিরণ রাও
এ বিষয়ে অভিনেত্রী মধুমিতা সরকারও যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর কথায়, “লকডাউনে তো মানুষের কোনও কাজ নেই, তাই যার সাথে যাকে পারছেন জুড়ে দিচ্ছেন”। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।





