আসছে গো-সংরক্ষণ বিল, কড়াকড়ি হবে গো-মাংস বিক্রিতে, না মানলেই জেল, জরিমানা

এবার গো-সংরক্ষণ বিল আসছে অসমে। এই রাজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশে গরু পাচারের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলে খবর। তবে এই বিলের দ্বারা কোনওভাবেই কিন্তু গো-মাংস বিক্রি করা বন্ধ করা হচ্ছে না।

অসমে বাইরের কোথাও থেকে যাতে গরু না আসে, তা-ও আইন করে বন্ধ ঙ্ক্রার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এক্ষেত্রে কৃষিক্ষেত্র ও পশুপালনের জন্য গরু নিয়ে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে Prevention of cruelty to animals Act 1960কে মান্যতা দিয়েই যাবতীয় কাজ করার কথাও আইনে থাকছে।

তবে এই বিলে কিছু ছাড়ও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলার মধ্যে গরু চরানোর জন্য নিয়ে যাওয়া, গো পালনের জন্য নিয়ে যাওয়া বা কৃষি জমিতে ব্যবহার করার জন্য গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও রকমের কোনও অনুমতি লাগবে না বলে জানা যাচ্ছে। জেলার মধ্যেও গরু কেনাবেচার ব্যাপারে কোনও অনুমতি লাগবে না।

আরও পড়ুন- দলত্যাগী মুকুলকে পিএসির চেয়ারম্যান মানা হবে না, বিধানসভায় সমস্ত পদ ছাড়ার পথে বিজেপি

উল্লেখ্য, উত্তরপূর্ব ভারতের মূল প্রবেশদ্বার হল অসম। শুধু গরুই নয়, অন্যান্য নানাধরণের সামগ্রী দেশের অন্য়ান্য প্রান্ত থেকে এই রাজ্যে আসে। এদিকে মনে করা হচ্ছে, এই বিলের মাধ্যমে খ্রীষ্টান প্রভাবিত এলাকাতে গো মাংস খাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে।

এর পাশাপাশি এই বিলে এও উল্লেখ করা হয়েছে, যে সমস্ত এলাকায় হিন্দু, শিখ, জৈন ধর্মাবলম্বী বাসিন্দারা বাস করেন বা কোনও মন্দির অথবা সত্র অথবা কোনও ধর্মীক্ষেত্রের ৫ কিলোমিটারের মধ্যে গো মাংস বিক্রির অনুমতি দেওয়া যাবে না।

আর এই নিয়ম না মানলে ৩ থেকে ৮ বছর পর্যন্ত জেল হতে পারে। এমনকি, ৩ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে বলে জানা গিয়েছে। অল অসম মাইনরিটি স্টুডেন্টস অ্য়াসোসিয়েশনের দাবী, গো-মাংসের জন্য এত কড়াকড়ি করা হলে কেউ কেউ বলতে পারে যে মসজিদের কাছাকাছি জায়গায় শুয়োরের মাংস বিক্রি করতেও বিল আনা দরকার।

আরও অন্যান্য খবর