হবু মা নুসরতের মৃত্যু কামনা, ‘দাহ হবে না দফন’ প্রশ্ন তুললেন নেটিজেন

গত কয়েকমাস ধরেই তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তারা বৈবাহিক জীবনের টানাপড়েন, যশের সঙ্গে তারা সম্পর্কের গুঞ্জন তো ছিলই, এরই সঙ্গে যোগ হয়েছিল নুসরতের মা হওয়ার খবর। এই নিয়ে নানানা গঞ্জনা, কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে।

নানান গঞ্জনাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন তিনি। তবে এবার হয়ত সীমাটা লঙ্ঘন হল। এ নেটিজেন মৃত্যুর কামনা করলেন নুসরতের। যা দেখে রীতিমতো অবাক নেট দুনিয়া।

ধর্মীয় ভেদাভেদ টেনে এনে নুসরতকে কটাক্ষ করা হয়েছে এখানে। নুসরত নিজে মুসলিম। কিন্তু বিয়ে করেছিলেন নিখিল জৈনকে। বিয়ের পর হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর পরতে দেখা গিয়েছে তাঁকে। তবে সেই বিয়ে তিনি অবৈধ বলে অস্বীকার করেছেন।

আরও পড়ুন- ফের শোকের ছায়া বলিউডে, প্রয়াত ‘বালিকা বধূ’-র দাদিসা সুরেখা সিক্রি

এরপরই তারা নাম জড়ায় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। তাঁর হবু সন্তান যে যশেরই, এমনটাই উঠেছে গুঞ্জন। আর এসবে বেজায় চটেছে মৌলবাদীরা। সোশ্যাল মিডিয়ায় নুসরতকে প্রশ্ন করা হয়েছে, “মৃত্যুর আগে জানিয়ে দাও তোমাকে দাহ করা হবে, নাকি দফন”।

এদিকে, গতকাল, বৃহস্পতিবার অভিনেত্রী গোলাপি রঙের পোশাকে, চোখে চশমা ও খোলা চুলে একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, “মানবজমিনে একটু সার দিলাম, যাতে তারা একটু বড় হয়”। এই লেখার পাশে তাচ্ছিল্য ভরা হাসির দুটো ইমোজি।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

এর থেকেই বোঝা যাচ্ছে, তাঁকে নিয়ে করা সব কটাক্ষের জবাব দিয়েছেন নুসরত। তাঁর এই পোস্টেই উপরোক্ত ওই কমেন্টটি করেছেন এক জনৈক নেটিজেন।

তবে এসব নুসরতের এখন রীতিমতো গা সওয়া হয়ে গিয়েছে। এই সমস্ত কটাক্ষে বিশেষ কান দেন না অভিনেত্রী। বেশ কূল মেজাজেই বিজের প্রতিদিনের আপডেট শেয়ার করতে থাকেন তিনি। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন উন্মুক্তভাবেই। আগামী সেপ্টেম্বরেই হয়ত আসতে চলেছে নতুন অতিথি।

আরও অন্যান্য খবর